আইপিএল ২০২০ : ২৬ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কোন শিবির? কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা

আইপিএল ২০২০ : ২৬ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কোন শিবির? কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২০, ২৬ দিন পার করে ফেলেছে। ইতিমধ্যে পয়েন্ট তালিকায় ব্যাপক চড়াই-উতরাই পরিলক্ষিত হয়েছে। ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তালিকার প্রথম চার স্থানে পৌঁছে গিয়েছে বেশ কয়েকটি দল। প্লে-অফে পৌঁছনোর লড়াই চালিয়ে যাচ্ছে বাকি দলগুলিও। দেখে নেওয়া যাক সেই তালিকা।

পয়েন্ট তালিকার প্রথম চার দল

পয়েন্ট তালিকার প্রথম চার দল

২৬ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে শ্রেয়স আইয়ারের দল। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে একধাপ পিছিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।

পয়েন্ট তালিকার শেষ চার দল

পয়েন্ট তালিকার শেষ চার দল

৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন রোহিত শর্মারা। আট ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সাত ম্যাচ খেলে ৩৮৭ রান করেছেন কর্নাটকী। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল সম পরিমাণ ম্যাচ খেলে ৩৩৭ রান করেছেন।

বেগুনি টুপির লড়াই

বেগুনি টুপির লড়াই

আট ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জোফ্রা আর্চার ৮ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+