আইপিএল ২০২০ : ১৮ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, লড়াই কঠিন কোন শিবিরের?
আইপিএল ২০২০ : ১৮ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, লড়াই কঠিন কোন শিবিরের?
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া চলতি বছরের আইপিএল, ১৮ দিন পার করে গিয়েছে। লিগ টেবিলে প্রতিনিয়তই ওঠানামা পরিলক্ষিত হয়েছে। কয়েকটি দল যেমন এগিয়ে রয়েছে, তেমন পিছিয়েও রয়েছে কেউ কেউ। রদবদল ঘটেছে ব্যক্তিগত পারফরম্যান্সেও। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

পয়েন্ট তালিকার প্রথম চার দল
১৮ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট অর্জন করেছে রোহিত শর্মা শিবির। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্টে অবস্থান করছে। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

পয়েন্ট তালিকার শেষ চার দল
৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে কেবল রান রেটের নিরিখে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

সর্বাধিক রান রয়েছে কার ঝুলিতে
একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৩০২ রান করে ফেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার।

সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন বোলার
চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১২টি করে উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। এক ম্যাচ বেশি খেলে ১১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications