আইপিএল ২০২০ : ১৬ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, কাদের করতে হবে আরও বেশি কসরত?

আইপিএল ২০২০ : ১৬ দিন পর এগিয়ে কোন দল, পিছিয়ে কারা, কাদের করতে হবে আরও বেশি কসরত?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া চলতি বছরের আইপিএল, জনপ্রিয়তার সঙ্গে ১৬ দিন পার করেছে। ইতিমধ্যেই পয়েন্ট বেশ ভালই চড়াই-উতরাই পরিলক্ষিত হয়েছে। কয়েকটি দল যেমন এগিয়ে রয়েছে, তেমনই পিছিয়েও রয়েছে কেউ কেউ। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

আইপিএল ২০২০-এর প্রথম চার দল

আইপিএল ২০২০-এর প্রথম চার দল

১৬ দিন পর আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছেন রোহিত শর্মারা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছে। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলের শেষ চার দল

আইপিএলের শেষ চার দল

৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে সপ্তম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রান

একটি দুর্দান্ত শতরান সহ আইপিএল ২০২০-তে পাঁচ ম্যাচ খেলে ৩০২ রান করে ফেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। কমলা টুপি জয়ের দাবিদারও কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি খেলে যথাক্রমে ৮টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে কাগিসো রাবাডা ও যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+