আইপিএল ২০২০: আরিবিসির বিরুদ্ধে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন, আজ কি বিরাটদের বিরুদ্ধে খেলবেন রাসেল?

আইপিএল ২০২০: আরিবিসির বিরুদ্ধে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন, আজ কি বিরাটদের বিরুদ্ধে খেলবেন রাসেল?

আইপিএলে প্রতিপক্ষ দল হিসেবে বিরাট কোহলির আরসিবি হলেই ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন আন্দ্রে রাসেল। ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে লিগ পর্বের দুই ম্যাচে আরসিবির বিরুদ্ধে মোট ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। আজ কী আরসিবির বিরুদ্ধে ফের ব্যাটে বিধ্বংসী মেজাজে রাসেলকে পাওয়া যাবে?

রাসেলকে নিয়ে কেন চিন্তা

রাসেলকে নিয়ে কেন চিন্তা

আরসিবির বিরুদ্ধে গত বছর বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা রাসলকে আজ শারজায় বিরাটের বিরুদ্ধে মহারণে আদৌও পাওয়া যাবে কিনা, সেই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। পাঞ্জাব ম্যাচে ক্যাচ মিসের পর চার বাঁচাতে গিয়ে বাউন্ডারির ধারে বিজ্ঞাপন বোর্ডে আঁছড়ে পড়েছিলেন রাসেল। যারপর নাইটদের তারকা বিদেশি দ্রে রাসকে হাঁটুতে চোট লাগে।

মুহূর্তে মাঠ ছাড়েন রাসেল

মুহূর্তে মাঠ ছাড়েন রাসেল

হাঁটুর যন্ত্রণায় খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সতীর্থদের কাঁধে মাঠে ছেড়েছিলেন। এরপর মাঠে ফিরে ফিল্ডিং করতে অস্বস্তিতে পড়েন। খুঁড়িয়ে হাঁটায় এক ওভার ফিল্ডিং করে ফের ড্রেসিংরুমে ফিরে যান। যারপর আজ তাঁকে পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে।

১৩ বলে ৪৮!

১৩ বলে ৪৮!

গত বছর চিন্নাস্বামীতে আরসিবির ২০৫ রান তাড়া করতে নেমে আন্দ্রে রাসেল ১৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রাসেলেরে মারকাটারি ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতে ২০৬ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল কেকেআর। ১টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল। স্ট্রাইক রেট ছিল ৩৬৯ এর বেশি।

২৫ বলে ৬৫

২৫ বলে ৬৫

২০১৯ আইপিএলে ইডেনে আরসিবির বিরুদ্ধে ২১৩ রানে টার্গেট তাড়া করে রাসেল ২৫ বলে ৬৫ রান হাঁকান। ফিরতি ম্যাচে দ্রে রাস ২টি চার ও ৯টি ছক্কা হাঁকান। যদিও সেই ম্যাচে ১০ রানে লড়াই হেরেছিল কেকেআর।

এই কারণেই আজ রাসেলকে প্রয়োজন কেকেআরের

এই কারণেই আজ রাসেলকে প্রয়োজন কেকেআরের

প্রতিপক্ষ আরসিবির শক্তিশালী ব্যাটিং শারজার মাঠে দুশো প্লাস রান হাঁকাতে সক্ষম। সেই কারণেই পাহাড় প্রমাণ রানের বিরুদ্ধে জয় পেতে বা প্রতিপক্ষকে পাহাড় প্রমাণ রানের টার্গেট ছুঁড়ে দিতে রাসেলকে প্রয়োজন কেকেআরের। অন্যদিকে প্রতি ম্যাচে দ্রে রাস স্লগ ওভারে কৃপণ বোলিং করছেন। আরসিবি ম্যাচেও তাঁর বোলিং স্পেল দলের গেমচেঞ্জিং সম্পদ হতে পারে।

রাসেল কি শেষ পর্যন্ত খেলবেন

রাসেল কি শেষ পর্যন্ত খেলবেন

দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে আজ রাসেলকে বিশ্রাম দিতে পারে কেকেআর। হাঁটুর চোটে রাসেল আগেও ভুগেছেন। টুর্নামেন্ট এখনও অনেকটাই বাকি। সেই কারণে রাসেলকে নিয়ে ঝুঁকি নিয়ে বিপদ ডেকে আনতে চাইবে না ম্যানেজমেন্ট। পুরোপুরি ফিট হওয়ার জন্যেই সম্ভবত আজদের ম্যাচে রাসেলকে বিশ্রাম দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+