আইপিএল ২০২০: বড় ধাক্কা খেল এই ফ্র্যাঞ্চাইজি, চোটের কারণে এক সপ্তাহ বাইরে যুব তারকা ক্রিকেটার
আইপিএল ২০২০: বড় ধাক্কা খেল এই ফ্র্যাঞ্চাইজি, চোটের কারণে এক সপ্তাহ বাইরে যুব তারকা ক্রিকেটার
আইপিএল ২০২০ মহারণে মাঠে ভালো পারফর্ম্যান্সে চিন্তামুক্ত থাকলেও মাঠের বাইরে চোটের কারণে জেরবার দিল্লি ক্যাপিটালস। দলের যুব তারকা ক্রিকেটারের চোট এবার শ্রেয়স আইয়ার-রিকি পন্টিংদের কপালে বড় সড় ভাঁজ ফেলে দিল।

ইতিমধ্যে চোটের কবলে পড়েছেন অশ্বিন
আইপিএল ২০২০তে শুরুর দিকের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে বড় চোট পান। যদিও সেই চোট সারিয়ে দলে ফিরে ভালো বোলিং করছেন অশ্বিন।

দিল্লিতে দ্বিতীয় চোট অভিজ্ঞ স্পিনারকে ছিটকে দেয়
এরপর দিল্লি ক্যাপিটালস দলে কেকেআর বিরুদ্ধে ম্যাচে দলের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আঙুলে চোট পান। চোট গুরুতর হওয়ার কারণে আইপিএল ২০২০ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন মিশ্র।

এবার তৃতীয় চোট দিল্লি শিবিরে
দিল্লি ক্যাপিটালস শিবিরে এবার তৃতীয় চোট। এবার চোট পেলেন দলের মারকাটারি কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। যেকারণে রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে পারেননি পন্থ।

কত সপ্তাহের জন্য ছিটকে গেলেন ঋষভ
দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন ঋষভের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যেকারণে পন্থ আইপিএল ২০২০ থেকে প্রায় ১ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে পন্থ হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাঁর পরিবর্তে রবিবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি দিল্লির হয়ে কিপিং করেন। পন্থের চোটের কারণে দলের কম্বিনেশন ধাক্কা খেল মেনে নিয়েছেন শ্রেয়স।












Click it and Unblock the Notifications