আইপিএল ফ্যানেদের জন্য সুখবর, সুস্থ ক্রিস গেইল, বিরাটদের জয়রথ থামাতে কবে মাঠে ফিরছেন?

আইপিএল ফ্যানেদের জন্য সুখবর, সুস্থ ক্রিস গেইল, বিরাটদের জয়রথ থামাতে কবে মাঠে ফিরছেন?

আইপিএল ফ্যানেদের জন্য সুখবর। মরুশহরে আইপিএল ২০২০ চলাকালীন খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ক্রিস গেইল। বিষক্রিয়ার কারণে গেইলকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। পাঁচ ম্যাচে পাঞ্জাব জার্সিতে ডাগআউট থাকার পর, খাদ্য়ে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার শেষ দুই ম্যাচেও গেইলকে পাওয়া যায়নি। অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরতে চলেছেন গেইল।

কবে মাঠে ফিরতে চলেছেন গেইল

কবে মাঠে ফিরতে চলেছেন গেইল

কিংস ইলেভেন দলের সূত্রে জানা গিয়েছে গেইল পুরোপুরি সুস্থ। ফলে বৃহস্পতিবার থেকে মরুশহরের আইপিএল ১৩-তে গেইল ঝড় দেখা যেতে পারে। ১৫ অক্টোবর আইপিএল ২০২০-র প্রথম ম্যাচ খেলতে পারেন গেইল।

কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে ফিরতে চলেছেন গেইল

কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে ফিরতে চলেছেন গেইল

প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গেইল আইপিএল ২০২০-র প্রথম ম্যাচ খেলবেন। প্রসঙ্গত আইপিএলে এবছর ৭ ম্যাচের ৫টি তে জয় পেয়ে আরসিবি ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে। মাঠে ফিরে গেইল আরসিবির বিজয় রথ থামাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

চলতি আইপিএলে আরসিবি নাম পাঞ্জাব ম্যাচের ফল কী হয়েছিল

চলতি আইপিএলে আরসিবি নাম পাঞ্জাব ম্যাচের ফল কী হয়েছিল

চলতি আইপিএলে লোকেশ রাহুলের কিংস ইভেলেন পাঞ্জাব এখনও পর্যন্ত ১টি ম্যাচ জিততে পেরেছে। আর সেই জয় আরসিবির বিরুদ্ধেই এসেছিল। রাহুল ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থেকে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্য়ে ইনিংসে সর্বোচ্চ রান হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। ৯৭ রানে আরসিবিকে সেই ম্যাচে হারিয়েছিল পাঞ্জাব।

শারজায় মহারণ, গেইল ঝড়ের অপেক্ষা

শারজায় মহারণ, গেইল ঝড়ের অপেক্ষা

গেইলের এই প্রত্যাবর্তন ম্যাচটি শারজায় রয়েছে। ফলে গেইলের ব্যাটে মরুঝড় দেখার প্রত্যাশায় ক্রিকেট ফ্যানেদের মনে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত উইনিভার্স বস ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারেন কিনা, দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+