আইপিএল ২০২০: ধোনি-রোহিত-হার্দিক-বুমরাহদের নিয়ে মুক্তি পেল নতুন থিম সং
আইপিএল ২০২০: ধোনি-রোহিত-হার্দিক-বুমরাহদের নিয়ে মুক্তি পেল নতুন থিম সং
আইপিএলে অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটদুনিয়া। অপেক্ষার আর মাত্র ৩দিন। ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে আইপিএলে ঢাকে কাঠি। তার আগে নতুন থিম সং প্রকাশ। মুক্তি পেল ছয় ক্রিকেটারকে নিয়ে তৈরি নতুন থিম সং 'য়ে আপনা গেম হ্যায়।'

আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন
চিনের সঙ্গে সীমান্ত সমস্যায়র পর সেদেশের সংস্থা ভিভোর সঙ্গে এছর দূরত্ব রেখেছে বিসিসিআই।এরপরই কোটি টাকার লিগ আইপিএল থেকে এক বছরের জন্য ভিভো সরে দাঁড়িয়েছে। পরিবর্তে ২২২ কোটি টাকার চুক্তিতে ড্রিম ইলেভেন আইপিএলের টাইটেল স্পনসর হয়। তারাই এবার নিজেদের সংস্থার জন্য আইপিএলের ক্রিকেটারদের নিয়ে নতুন একটি প্রোমোশনাল ভিডিও তৈরি করেছে। এদিন সেই ভিডিও মুক্তি পায়।

য়ে আপনা গেম হ্যায়
নতুন এই থিম সংয়ের মূল মন্ত্র এখানে সবাই সমান, এটাই আমাদের গেম। মূলত গলি ক্রিকেটকে মাথায় রাখেই গানটি তৈরি করা হয়েছে।

ভিডিওতে কোন ছয় ক্রিকেটার রয়েছেন?
ভিডিওতে ধোনি-রোহিত-বুমরাহ-শিখর ধাওয়ান-ঋষভ পন্থ-হার্দিক পান্ডিয়া, ৬ ক্রিকেটারকে গলি ক্রিকেটে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করতে দেখা গিয়েছে। আইপিএলকে মাথায় রেখেই নতুন বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছে গেল ড্রিম ইলেভেন।

গান ঘিরে বিতর্ক
উল্লেখ্য এবছর আইপিএল নিয়ে বিসিসিআইয়ের তৈরি গানটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে কপিরাইট নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ব়্যাপ মিউজিক দিয়ে তৈরি বোর্ডের আইপিএল থিম সং আয়েঙ্গে হাম বাপস ফ্যানেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এরপরই ইউটিউবে জনপ্রিয় ব়্যাপার কৃষ্ণা আইপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন।এক বার্তায় কৃষ্ণা, কৌন আয়া বাপাস ইউটিউবের গানটির সঙ্গে এবারের আইপিএল আয়েঙ্গে হাম বাপস গানটি সুরের হুবহু মিল রয়েছে অভিযোগ এনেছেন। গান চুরির অভিযোগে আইনি পথে তিনি লড়বেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications