আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই ও রাজস্থান, ম্যাচের প্রেক্ষাপট-স্থান-সময়, দুই দলের শক্তি ও দুর্বলতা

আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই ও রাজস্থান, ম্যাচের প্রেক্ষাপট-স্থান-সময়, দুই দলের শক্তি ও দুর্বলতা

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে বল ও ব্যাটের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। তার আগে দুই দলের শক্তি, দুর্বলতা, ম্যাচের প্রেক্ষাপট এক নজরে দেখে নেওয়া যাক।

মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা

মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা

শক্তি : রোহিত শর্মা, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড নিয়ে গড়া মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের টুর্নামেন্টের অন্যতম সেরা। বোলিং বিভাগে ট্রেন্ট বোল্ট ও জসপ্রাত বুমরাহ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা।

দুর্বলতা : বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাহুল চাহার টুর্নামেন্টে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কার্যত ব্যর্থ ক্রুনাল পান্ডিয়াও।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : স্টিভ স্মিথ, জোস বাটলার, সঞ্জু স্যামসন সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ রাজস্থান রয়্যালসের প্রধান শক্তি। দলে রয়েছেন রাহুল তেওয়াটিয়ার মতো ঝড়ো ব্যাটসম্যানও। দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ও শক্তিশালী জোফ্রা আর্চার।

দুর্বলতা : ব্যাটিং বিভাগে স্টিভ স্মিথ, জোস বাটলার ও সঞ্জু স্যামসনের ওপর অতিরিক্ত নির্ভরতায় ডুবতে হচ্ছে রাজস্থান রয়্যালসকে। জোফ্রা আর্চার ছাড়া দলের বাকি বোলাররা কার্যত ব্যর্থ।

গত ম্যাচের ফল

গত ম্যাচের ফল

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানের বড় জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচ হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। তাই মঙ্গলবারে ম্যাচ জয়ের তাগিদ বেশি স্টিভ স্মিথদের।

কোথায় ও কখন ম্যাচ

কোথায় ও কখন ম্যাচ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

কোথায় দেখা যাবে খেলা

কোথায় দেখা যাবে খেলা

মুম্বই বনাম রাজস্থানের মধ্যে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার নেটওয়ার্কে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+