আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই বনাম রাজস্থান, রোহিত বনাম জোফ্রা আর্চারের লড়াই নিয়ে আগ্রহ
আইপিএল ২০২০ : মুখোমুখি মুম্বই বনাম রাজস্থান, রোহিত বনাম জোফ্রা আর্চারের লড়াই নিয়ে আগ্রহ
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আড়ালে যে বিষয়টি নিয়ে ক্রিকেট প্রেমীদের মাথাব্যাথা থাকবে, তা হল রোহিত শর্মা ও জোফ্রা আর্চারের যুদ্ধ। এ সংক্রান্ত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

রোহিত বনাম আর্চার
মুখোমুখি লড়াইয়ে রাজস্থান রয়্যালসের পেস ব্যাটারি জোফ্রা আর্চারের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে এখনও পর্যন্ত আর্চারের বিরুদ্ধে চার বল খেলেছেন হিটম্যান। মাত্র দুই রান করেছেন মুম্বই অধিনায়ক। উল্টে আইপিএলে দুই বার ব্রিটিশ ফাস্ট বোলারের শিকার হয়েছেন রোহিত শর্মা।

রাজস্থানের বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্স
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১টি ম্যাচ খেলে ৪৫৫ রান করেছেন রোহিত শর্মা। রাজস্থানের বিরুদ্ধে দুটি অর্ধশতরান রয়েছে হিটম্যানের। ১৭টি ছক্কা ও ৩৮টি চার এসেছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাট থেকে।

মুম্বইয়ের বিরুদ্ধে আর্চারের পারফরম্যান্স
রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন জোফ্রা আর্চার। ১০.৫৬-এর গড়ে ৯ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

আইপিএলে রোহিত ও আর্চার
আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলে ৫০৭৪ রান করেছেন রোহিত শর্মা। একটি শতরান রয়েছে হিটম্যানের ঝুলিতে। অন্যদিকে আইপিএলে ২৫টি ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।












Click it and Unblock the Notifications