আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, মুখোমুখি দুই দলের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, মুখোমুখি দুই দলের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০-এর অন্যতম দুই সেরা দল মুখোমুখি হতে চলেছে মঙ্গলবার। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারই প্রেক্ষিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

দুই দলের সর্বাধিক রান সংগ্রাহক কারা

দুই দলের সর্বাধিক রান সংগ্রাহক কারা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন সঞ্জু স্যামসন। ৪৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে ৪০৯ রান করেছেন।

এক ম্যাচে সর্বোচ্চ স্কোর

এক ম্যাচে সর্বোচ্চ স্কোর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন ইউসুফ পাঠান। ১০০ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ৯৫ রান করেছিলেন কোরি অ্যান্ডারসন।

দুই দলের সর্বাধিক উইকেট সংগ্রাহক

দুই দলের সর্বাধিক উইকেট সংগ্রাহক

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ধবল কুলকার্নি। তাঁর উইকেট সংখ্যা ১৭। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি ১৩টি উইকেট নিয়েছেন শেন ওয়াটসন।

এক ম্য়াচে সেরা পারফরম্যান্স

এক ম্য়াচে সেরা পারফরম্যান্স

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সেরা স্পেল ছিল সোহেল তানবীরের। ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সেরা স্পেল ছিল মুনাফ প্যাটেলের। ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+