আইপিএল ২০২০ : বিরাট বনাম শামি, যুদ্ধজয় ভারতীয় ফাস্ট বোলারের, বিস্তর রানও দিলেন
আইপিএল ২০২০ : বিরাট বনাম শামি, যুদ্ধজয় ভারতীয় ফাস্ট বোলারের, রানও দিলেন
মুখোমুখি বিরাট কোহলি ও মহম্মদ শামি। লড়াইয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ককে হারিয়ে দিলেন সতীর্থ ফাস্ট বোলার। আরসিবি অধিনায়কের উইকেট নিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার। যদিও স্পেলের শেষ ওভারে অনেক রান দিলেন মহম্মদ শামি।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল বিরাট কোহলি শিবির। ৩৯ বলে ৪৮ রান করলেও স্বাভাবিক ছন্দে ব্যাট করতে পারেননি আরসিবি অধিনায়ক। উল্টে স্লো বাউন্ডার পড়তে না পেরে জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
আরসিবি ইনিংসের ১৮তম ওভার বল করতে আসেন কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার মহম্মদ শামি। ওই ওভারে প্রথমে বিপজ্জনক এবি ডিভিলিয়ার্সকে আউট করেন বাংলার ফাস্ট বোলার। এরপর তাঁর সামনে পড়েন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। যিনি আবার শামির জাতীয় দলেরও নেতা। দুই রথির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে ক্রিকেট বিশ্ব।
লড়াই তো হলই না উল্টে মহম্মদ শামির বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। লড়াইয়ে কার্যত জয় হয় ভারতীয় ফাস্ট বোলারের। যদিও ইনিংসের শেষ ওভারে প্রচুর রান দিয়ে ফেলেন মহম্মদ শামি। তিনটি ছক্কা সহ ২৪ রান আসে ওই ওভার থেকে। ম্যাচে ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন শামি।












Click it and Unblock the Notifications