আইপিএল ২০২০ : সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের লড়াকু ১৬৭, হাড্ডাহাড্ডি যুদ্ধের আশা

আইপিএল ২০২০ : সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের লড়াকু ১৬৭, হাড্ডাহাড্ডি যুদ্ধের আশা

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ব্যাটিং করলেন শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, স্যাম কারান ও রবীন্দ্র জাদেজা। হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করলেন সন্দীপ শর্মা।

আইপিএল ২০২০ : সানরাইজার্সের বিরুদ্ধে চেন্নাইয়ের লড়াকু ১৬৭, হাড্ডাহাড্ডি যুদ্ধের আশা

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় আগে ব্যাট করে রানের পাহাড় খাড়া করতে চেয়েছিলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। জানান, আগের দুটি ম্যাচে টসে জিতলেও একই সিদ্ধান্ত নিতেন।

কার্যত ডু অর ডাই ম্যাচে সবাইকে অবাক করে ফাফ ডুপ্লেসিসের সঙ্গে স্যাম কারানকে ওপেনে পাঠান চেন্নাই অধিনায়ক। শুরুটা ধীরে করলেও ধীরে ধীরে গিয়ার বদল করেন কারান। ২১ বলে ৩১ রানের ছোট অথচ গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেন ইংল্যান্ড অল-রাউন্ডার। তিনটি চার ও দুটি ছক্কা এসেছে স্যাম কারানের ব্যাট থেকে। দলের দ্বিতীয় ওপেনার ফাফ ডুপ্লেসিস শূন্য রানে আউট না বলে সিএসকে-র ওপেনিং জুটিতে আরও রান উঠত।

এরপর শেন ওয়াটসন ও আম্বাতি রায়ডুর মধ্যে ৮১ রানের পার্টনারশিপ হয়। ৩৮ বলে ৪২ রান করে আউট হন অজি ব্যাটসম্যান। ৩৪ বলে ৪১ করেন রায়ডু। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। দুটি চার ও একটি ছক্কা আসে সিএসকে অধিনায়কের ব্যাট থেকে। শেষবেলায় ১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন পেসার সন্দীপ শর্মা। ৪ ওভার বলল করে ১৯ রান দিয়ে তিনি ২ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+