আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে লড়াকু ১৭১ রান তুলল আরসিবি, বিরাটের ৪৮
আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে লড়াকু ১৭১ রান তুলল আরসিবি, বিরাটের ৪৮
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আসর জমাতে পারলেন না বিরাট কোহলি। ব্যর্থ হলেন এবি ডিভিলিয়ার্সও। ৮ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্রিস মরিস।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের সামনে বড় ইনিংস খাড়া করতে চেয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। পরের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা অধিনাথাকায় রান চেজ কঠিন হবে বলে মনে করেছিলেন ভিকে।
যদিও আরসিবি-র জার্সিতে শুরুটা সেরকম চমকপ্রদ করতে পারেননি ওপেনাররা। ১৮ বলে ২০ রান করে আউট হন অ্যারন ফিঞ্চ। ১২ বলে ১৮ রান করেন দেবদত্ত পাড়িক্কল। ৩৯ বলে ৪৮ রান করলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বোলারদের বিরুদ্ধে চেনা ছন্দে ব্যাট করতে পারেননি বিরাট কোহলি। ১৯ বলে ২৩ রান করেন শিবম দুবে। ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্সও। ৫ বলে মাত্র ২ রান করেন প্রোটিয়া লেজেন্ড।
পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ শামি। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। ২ উইকেট নেন স্পিনার মুরুগান অশ্বিন। ১টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও ক্রিস জর্ডন।












Click it and Unblock the Notifications