আইপিএল ২০২০ : শারজায় পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত আরসিবি-র

আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত আরসিবি-র

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের সামনে বড় ইনিংস খাড়া করতে চান আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। পরের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা অধিনাথাকায় রান চেজ কঠিন হবে বলে মনে করেন ভিকে।

আইপিএল ২০২০ : শারজায় পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত আরসিবি-র

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মাঠেই বড় জয় পেয়েছিল আরসিবি। ওই ম্যাচেও আগে ব্যাট করেছিলেন বিরাট কোহলি। একই ভাবে পাঞ্জাবের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চায় ইনফর্ম। গত ম্যাচের দল আজও অপরিবর্তিত রেখেছে বিরাট কোহলি শিবির। উইনিং কম্বিনেশন নিয়ে আজও বাজিমাত করতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক চুলের ব্যবধানে গত ম্যাচ হেরে যাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আজ খেলবেন ক্রিস গেইল। আইপিএল ২০২০-তে এই প্রথমবার ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ইউনিভার্স বসকে। ছোট মাঠে ক্যারিবিয়ান ব্যাটসম্যান কেমন কামাল দেখান, সেদিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। ম্যাচে বিরাট কোহলি ও কেএল রাহুলের মধ্যেও জমজমাট লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

আরসিবি-র প্রথম একাদশ : দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, উসুরু উদানা, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি।

কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডন, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+