আইপিএল ২০২০: বিরাটের উইকেটকে টার্গেট কর, কেকেআরের তরুণ পেসারদের জন্য বার্তা
আইপিএল ২০২০: বিরাটের উইকেটকে টার্গেট কর, কেকেআরের তরুণ পেসারদের জন্য বার্তা
আইপিএল ২০২০ তে এবছর একঝাঁক তরুণ ক্রিকেটার। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদে যেমন এবছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলা যশশ্রী জয়সওয়াল, প্রিয়ম গর্গরা রয়েছেন, ঠিক তেমনই ২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে সুনাম পাওয়া কমলেশ নাগারকোটি, শিবম মাভি, ঈষাণ পোড়েলদের খেলতে দেখা যাবে। নাইট রাইডার্সের জার্সিতে এবছর খেলতে চলেছেন নাগারকোটি ও মাভি। ২০১৮ সালে দুই ক্রিকেটার নাইট রাইডার্সে এলেও মাভি খেলেছেন মাত্র ৮ ম্যাচ, চোটের কারণে নাগারকোটির এখনও অভিষেক হয়নি। ১৪০ কিমি গতিতে বলতে করতে পারা এই পেসারকেই এবার আইপিএলের জন্য টার্গেট বেধে দিলেন কোচ।

যেমন তেমন টার্গেট নয়, তরুণ নাগারকোটিকে ভারত অধিনায়ক তথা আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির উইকেট পাওয়া টার্গেট করতে বলছেন নাইটদের বোলিং কোচ কাইল মিলস। প্রাক্তন কিউয়ি পেসারের মতে, নাগারকোটির মতো তরুণ ক্রিকেটাররা বিরাটের উইকেট টার্গেট করতে নিজেকে প্রতিটি মোটিভেট করতে পারবে। শুধু তাই নয়, দলের দুই তরুণ পেসার নাগারকোটি ও মাভি বিরাটের উইকেট পেলে সুনাম পাবে, সেটাই ওদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বলে মনে করেন মিলস।
প্রসঙ্গত ২৩ সেপ্টেম্বর থেকে আসন্ন আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। ছয় ম্যাচ পর ১২ অক্টোবর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলবে নাইট রাইডার্স












Click it and Unblock the Notifications