আইপিএল ২০২০তে নাইটদের ৩ হারের পিছনে লুকিয়ে একটায় 'কমন কারণ'

আইপিএল ২০২০তে নাইটদের ৩ হারের পিছনে লুকিয়ে একটায় 'কমন কারণ'

আইপিএল ২০২০তে সময়টা ভালো যাচ্ছে কেকেআরের। শারজায় শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৮২ রানে হেরে বসেছে দীনেশ অ্যান্ড কোম্পানি। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোহিত বনাম দীনেশের অধিনায়কত্বের লড়াইয়ের আগে একনজরে আইপিএল ২০২০তে নাইটদের ৩ হারের পিছনে লুকিয়ে থাকা 'কমন কারণ' কী জেনে নেওয়া যাক।

আইপিএলে পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে কেকেআর

আইপিএলে পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে কেকেআর

আইপিএল ২০২০তে ৭ ম্যাচে ৪ টি জয়, ৩ টি হার কেকেআরের। ফলে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে এবার কেকেআর কেমন খেলে সেটাই এবার দেখার।

একনজরে কোন কোন ম্যাচ হেরেছে কলকাতা

একনজরে কোন কোন ম্যাচ হেরেছে কলকাতা

আইপিএল ২০২০তে মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে লিগ অভিযান শুরু করেছে কলকাতা। এরপর শারজায় দিল্লির বিরুদ্ধে হার এবং ফের শারজায় আরসিবির বিরুদ্ধে হার দীনেশ অ্যান্ড কোম্পানির।

৩ হারের পিছনে লুকিয়ে একটায় 'কমন কারণ'

৩ হারের পিছনে লুকিয়ে একটায় 'কমন কারণ'

নাইট রাইডার্সের এই ৩ হারের পিছনে লুকিয়ে একটায় 'কমন কারণ' । তিন ম্যাচেই রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়ে ম্যাচ হেরে এসেছে কলকাতা। আইপিএলে এবছর রান তাড়া করার চাপ নিয়ে ব্যর্থ দীনেশ অ্যান্ড কোম্পানি।

আইপিএল ২০২০তে নাইটদের প্রথম হার

আইপিএল ২০২০তে নাইটদের প্রথম হার

আইপিএল ২০২০তে কেকেআর মুম্বইয়ের ১৯৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান তুলে ৪৯ রানে ম্যাচ হেরেছিল। কলকাতার হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ ৩৩ রানে করেছিলেন। দীনেশ ৩০, রানা ২৪, মর্গ্যান ১৬ রান করেন।

আইপিএল ২০২০তে নাইটদের দ্বিতীয় হার

আইপিএল ২০২০তে নাইটদের দ্বিতীয় হার

এবার দিল্লির ২২৮ রান তাড়া করে কেকেআর ২১০ রানে ইনিংস শেষ করে। ১৮ রানে ম্যাচ হেরেছিল কলকাতা। রানা ৫৮ ও মর্গ্যান ৪৪ রান করেন। রাহুল ত্রিপাঠী ৮ নম্বরে ব্যাট করতে এসে ৩৬ হাঁকান। এরপরও রান তাড়ার চাপ নিতে না পেরে হেরে বসেছিল কলকাতা।

আইপিএলে ২০২০তে নাইটদের তৃতীয় হার

আইপিএলে ২০২০তে নাইটদের তৃতীয় হার

ফের মঞ্চ শারজা। ফের হার কেকেআরের। এবার আরসিবির ১৯৪ রান তাড়া করতে নেমে ১১২রানে ইনিংস শেষ করে কলকাতা। দীনেশের দল ৮২ রানে ম্যাচ হারে। শুভমান গিলের ৩৪ রান বাদে কেউই বলার মতো রান করতে পারেনি।

৪ বার রান তাড়া করে মাত্র ১ ম্যাচ জয়

৪ বার রান তাড়া করে মাত্র ১ ম্যাচ জয়

প্রসঙ্গত আইপিএল ২০২০তে ৪ বার রান তাড়া করে মাত্র ১ ম্যাচে কেকেআর জিতেছে। লিগে সানরাইজার্সের বিরুদ্ধে ১৪২ রান তাড়া করে ২ ওভার বাকি থাকতে ৭ উইকেটে কেকেআর জয় পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+