আবুধাবিতে কেকেআরের সামনে বদলার ম্যাচ, প্রতিপক্ষ কারা, হেড টু হেড কী বলছে জেনে নিন

আইপিএল ২০২০ অভিযানে শুক্রবার আবুধাবিতে মুখোমুখি কেকেআর-মুম্বই। বদলার ম্যাচে কলকাতার সামনে রোহিত অ্যান্ড কোম্পানি। চলতি আইপিএলে টানা দুই ম্যাচ জয়ের পর আরসিবির বিরুদ্ধে শারজায় ৮২ রানে হার

আইপিএল ২০২০ অভিযানে শুক্রবার আবুধাবিতে মুখোমুখি কেকেআর-মুম্বই। বদলার ম্যাচে কলকাতার সামনে রোহিত অ্যান্ড কোম্পানি। চলতি আইপিএলে টানা দুই ম্যাচ জয়ের পর আরসিবির বিরুদ্ধে শারজায় ৮২ রানে হেরে বসেছে কলকাতা। দীনেশ অ্যান্ড কোম্পানি এবার মুম্বই ম্যাচ দিয়ে আইপিএল ১৩তে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।

কেন বদলার ম্যাচ

কেন বদলার ম্যাচ

চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কেকেআর লিগ অভিযান শুরু করেছিল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে মুম্বই কেকেআরের বিরুদ্ধে ৪৯ রানে ম্যাচ জিতেছিল। শুক্রবার বদলার লড়াই জিতে মুম্বইয়ের বিরুদ্ধে চলতি মরসুমে ১-১ করার সুযোগের সামনে নাইটব্রিগেড।

হেড টু হেড ফলাফল কী

হেড টু হেড ফলাফল কী

আইপিএলের ইতিহাসে মুম্বই বরাবরই কেকেআরের শক্ত গাঁট। টুর্নামেন্টের ইতিহাসে ২৬ বার দুই দল মুখোমুখি হয়েছে। যার মধ্যে মুম্বই ২০ বার জিতেছি। সেখানে মাত্র ৬ বার জয় কেকেআরের। আইপিএলে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড।

শেষ পাঁচ লড়াইয়ে ফল

শেষ পাঁচ লড়াইয়ে ফল

শেষ পাঁচ লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৪-১ ব্যবধানে এগিয়ে। শেষ পাঁচ ম্যাচে ২০১৯ সালে ইডেন একমাত্র মুম্বইকে হারাতে পেরেছে কেকেআর। ২০১৮ সালে লিগ পর্বে মুম্বইয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই কেকেআর হেরে বসেছিল। ২০১৯ সালে ওয়াংখেড়েতে কেকেআর ম্যাচ হারে। আইপিএল ২০২০তে আবুধাবিতে কেকেআর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছে।

মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করে হার

মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করে হার

প্রসঙ্গত চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ হেরেছে কেকেআর। আইপিএল ২০২০-র অভিযান ম্যাচে মুম্বইয়ের ১৯৫ রান তাড়া করে ১৪৬ রানে কেকেআর ইনিংস শেষ করেছিল। রোহিত শর্মার দল ৪৯ রানে ম্যাচ জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+