আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কোন কোন ভুলগুলি করলে বিপদ বাড়বে কেকেআরের?

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কোন কোন ভুলগুলি করলে বিপদ বাড়বে কেকেআরের?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-তে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ওই ম্যাচ হেরেছিলেন দীনেশ কার্তিকরা। একই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে লিগের ফিরতি ম্যাচ খেলতে চলেছে শাহরুখ খানের দল। রোহিত শর্মাদের বিরুদ্ধে মধুর বদলা নেওয়ার ম্যাচে যে যে ভুলগুলি করলে কেকেআরের বিপদ বাড়বে, তা জেনে নেওয়া যাক।

টসে জিতে কী সিদ্ধান্ত

টসে জিতে কী সিদ্ধান্ত

চলতি আইপিএলে টসে জিতে আগে ব্যাট করা দলের জয়ের হার বেশি। বিশেষ করে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করা দল বেশি সংখ্যক ম্যাচ জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতলে কেকেআরের আগে ব্যাট করা উচিত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আর কোনও পরীক্ষা-নীরিক্ষা নয়

আর কোনও পরীক্ষা-নীরিক্ষা নয়

আইপিএল ২০২০-তে সাতটি ম্যাচ খেলে ফেললেও ব্যাটিং অর্ডার সেভাবে সাজাতে পারেনি কেকেআর। ইন ফর্ম রাহুল ত্রিপাঠীকে মাত্র দুটি ম্যাচে ওপেন করার সুযোগ দিয়ে ফের তাঁকে মিডিল অর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেলকে কোথায় ব্যাট করতে পাঠানো হবে, তা কেকেআর-কে ঠিক করতে হবে।

ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ বোলার

ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ বোলার

দলের সেরা বোলারের এক কিংবা দুই ওভার স্লগের জন্য রেখে দেওয়া উচিত। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আন্দ্রে রাসেল চোট পেয়ে যাওয়ায়, তাঁর পরিবর্তে সুনীল নারিন ও প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে কোনও ভাবে পরিস্থিতি সামাল দিলেও সব ম্যাচে তা সম্ভব হবে না।

কুলদীপ যাদবকে খেলাবে কি কেকেআর

কুলদীপ যাদবকে খেলাবে কি কেকেআর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছিল কেকেআরের বোলিং বিভাগ। এই অবস্থায় দলে কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ এবং উইকেট-টেকিং স্পিনার প্রয়োজন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+