আইপিএল ২০২০: ধোনি-ব্র্যাভোকে টপকে কেকেআরের ইয়ন মর্গ্যানের মুকুটে নতুন পালক

আইপিএল ২০২০: ধোনি-ব্র্যাভোকে টপকে কেকেআরের ইয়ন মর্গ্যানের মুকুটে নতুন পালক

আইপিএল ২০২০ তে চার ম্যাচের তিনটিতে জ্বলে উঠেছেন নাইট রাইডার্সের ইয়ন মর্গ্যান। কখনও ফিনিশার, কখনও অ্যাঙ্কর কখনও আবার তাঁকে টেলেন্ডারদের সঙ্গে দুরন্ত ব্যাটিং করতে দেখা যাচ্ছে। এবার ১৩ তম আইপিএলে কেকেআর জার্সিতে খেলতে এসে ইয়ন মর্গ্যানের মুকুটে নতুন পালক।

দিল্লি ক্যাপিটালেসর বিরুদ্ধে ঝড়ো ইনিংস

দিল্লি ক্যাপিটালেসর বিরুদ্ধে ঝড়ো ইনিংস

কেকেআর জার্সিতে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে মর্গ্যান ১৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ক্রিজে থাকলে শারজায় দিল্লির বিরুদ্ধে ২২৯ রান তাড়া করে নাইটদের জয় এনে দিতে পারতেন মর্গ্যান।

ধোনি-ব্র্যাভোদের পিছনে ফেলে দিলেন মর্গ্যান

ধোনি-ব্র্যাভোদের পিছনে ফেলে দিলেন মর্গ্যান

দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে কেকেআরের তারকা মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান একটি মাইলস্টোন টপকে গিয়েছেন। এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে বিশেষ একটি মাইলফলকে মহেন্দ্র সিং ধোনি, ডেভিড মিলার, এভিন লুইস ও ডোয়েন ব্র্যাভোকে পিছনে ফেলে দিয়েছেন মর্গ্যান।

ছক্কার মাইলস্টোন গড়লেন মর্গ্যান

ছক্কার মাইলস্টোন গড়লেন মর্গ্যান

শারজার দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে মর্গ্যান ৫টি বিশাল ছক্কা হাঁকান। যারপর সবধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে মর্গ্যানের নামের পাশে ৩০০ টি ছক্কা হয়ে গেল।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকা

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকা

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষস্থানে ক্রিস গেইল। ৪০৪ ম্যাচ খেলে গেইল ৯৭৮ টি ছক্কা হাঁকিয়েছেন। ৩০০-র বেশি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় মর্গ্যান এবার ১৮ নম্বরে উঠে এলেন। এই নিরিখে ধোনি ২৯৯টি, মিলার ৩০০টি, লুইস ৩০০টি ও ব্র্যাভো ৩০২টি ছক্কা হাঁকিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+