আইপিএল ২০২০, বিশ্বকাপে খেলা ক্রিকেটারকে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ করল কেকেআর

আইপিএল ২০২০, বিশ্বকাপে খেলা ক্রিকেটারকে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ করল কেকেআর

আইপিএল ২০২০ র জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ করল কেকেআর। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে এবার ফিল্ডিং কোচ হয়ে দলে যুক্ত হচ্ছেন জেমস ফস্টার।

কে এই জেমস ফস্টার

জেমস ইংল্যান্ডের ক্রিকেটার। দেশের হয়ে ৭টি টেস্ট খেলেছেন। টি-২০ খেলেছেন পাঁচটি। ইংল্যান্ডের হয়ে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফস্টার ক্রিকেট খেলেছেন। যে ভারতের আইপিএলে তিনি কোচ হয়ে এলেন সেই ভারতের বিরুদ্ধে ফস্টার টেস্ট অভিষেক করেছিলেন।

২০০১ সালে মোহালিতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে ফস্টার টেস্টে অভিষেক করেন। ২০১৮ সাল সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন কোচ হিসেবে কাজ করেন জেমস ফস্টার। ইংল্যান্ডের হয়ে উইকেটকিপার ব্য়াটসম্যান হিসেবে ফস্টার ক্রিকেট খেলেছেন।

টি-২০ বিশ্বকাপে খেলেছেন ফস্টার

টি-২০ বিশ্বকাপে খেলেছেন ফস্টার

উল্লেখ্যে জেমস ফস্টার ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপে খেলেছেন। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিত হওয়া বিশ্বকাপ দলের হয়ে ৫টি টি-২০ ম্যাচ খেলেছিলেন ফস্টার।

কেকেআর এবার একেবারে নতুন থিঙ্কট্যাঙ্ক

১৩ তম আইপিএল খেলতে নামার আগে কেকেআরের কোচিং বিভাগ কিন্তু পুরোপুরি পাল্টে গিয়েছে। প্রথমে কোচ হিসেবে জ্যাক কালিসকে রিপ্লেস করেছেন অতীতে কেকেআরের হয়ে ব্যাট ধরা ব্রেন্ডন ম্যাকুলাম। বোলিং কোচ হিসেবে জুড়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার কাইল মিলস। দলের চিফ মেন্টর হিসেবে ডেভিড হাসি দায়িত্বে থাকছেন।

নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কিনে চমক দিয়েছে কেকেআর

উল্লেখ্য এবছর দারুণ দল গড়েছে কেকেআর। সর্বোচ্চ ১৫.৫ কোটিতে প্যাট কামিন্সকে নিয়ে বোলিংয়ে শক্তি বাড়িয়েছে। সেই সঙ্গে ৫.২৫ কোটিতে ইয়ন মর্গ্যানকে নিয়ে চমক দিয়েছে নাইট রাইডার্স। টুর্নামেন্টে এবার দীনেশ কার্তিকের অধীনে কেকেআর কেমন খেলে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+