আইপিএল ২০২০: বাজিগর বাদশার সামনে ইঞ্চিতে বাজিমাত কেকেআরের, থ্রিলার লড়াইয়ে পাঞ্জাব বধ ২ রানে
আইপিএল ২০২০: শেষ বলের থ্রিলারে পাঞ্জাবকে ইঞ্চিতে হারাল কেকেআরের
আইপিএল ২০২০তে চূড়ান্ত রোমাঞ্চকর ম্যাচ, যা সুপার ওভারের উত্তেজনাকেও হার মানাবে। টি-২০ ক্রিকেট মানেই মারকাটারি ব্যাটিং তাণ্ডব, ঠিক তার উল্টোটাও কখন কখনও হয়। যখন সম্মানজনক রানের পুঁজি নিয়ে লড়ায়ে ম্যাচ ঘুরিয়ে দেন সুনীল নারিনের মতো কোনও ম্যাজিশিয়ান। এদিন আবুধাবিতে বল হাতে ম্যাজিশিয়ান সুনীল নারিন। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের স্পিনভেল্কিতেই শেষ বলে রক্তচাপ বাড়িয়ে দেওয়া উত্তেজক ম্যাচে ২ রানে পাঞ্জাব বধ কলকাতা নাইট রাইডার্সের।

শেষ ওভারের থ্রিলার
শেষ ওভারে জয়ের জন্যে পঞ্জাবের দরকার ছিল ১৪ রান। যেখানে কেকেআর ৫ বলে ৭ রান খরচ করে। শেষ বলে ৬ হাঁকালে ম্যাচ সুপার ওভারে যেতে পারত।

শেষ বলের থ্রিলার
সেখানেই শেষ বলে পাঞ্জাবের অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বড় শট হাঁকান। যদিও শেষরক্ষা হয়নি। এখানেও চূড়ান্ত নাটকীয়তা। বল বাউন্ডারি লাইনের ঠিক সামনে কয়েক ১ ইঞ্চি দূরে ড্রপ খায়।

চার না ছক্কা, নাটকীয় মুহূর্ত
এক নজরে ম্যাক্সওয়েলটি হিটটি ছক্কা বলে মনে হলেও ক্যামেরায় ধরা পড়েছে, সেটি বাউন্ডারির সামনে এক ইঞ্চি আগে বাউন্স খায়। সঠিক সিদ্ধান্ত নিতে তৃতীয় আম্পায়ার বারবার রিপ্লে দেখেও শেষ পর্যন্ত শটটিতে চার বলে ঘোষণা করেন। ফলে ২ রানে ম্যাচ জিতল কেকেআর। শটটি ছক্কা হলে ম্যাচ সুপার ওভারে গড়াত।

পয়েন্ট টেবিলে কোথায় কেকেআর
এই জয়ের ফলে ৬ ম্যাচে ৪টে জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে কলকাতা নাইট রাইডার্স। রান রেটে ভালো অবস্থান রয়েছে দীনেশ কার্তিকরা।












Click it and Unblock the Notifications