আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, দীনেশ কার্তিক ও মর্গ্যানের সামনে কোন মাইলস্টোনের সুযোগ

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান, দীনেশ কার্তিক ও মর্গ্যানের সামনে কোন মাইলস্টোনের সুযোগ

দুবাই মহারণে আজ নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের সমানে দুই মাইলস্টোনের সুযোগ। চলতি মরসুমে মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে লিগ অভিয়ান শুরু করলেও সানরাইজার্সকে হারিয়ে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে নাইট রাইডার্স। মরু শহরে আইপিএল অভিযান নাইট রাইডার্সের আজ তৃতীয় ম্যাচ। সামনে কঠিন প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

কোন দুই ক্রিকেটারের সামনে মাইলস্টোন গড়ার সুযোগ

কোন দুই ক্রিকেটারের সামনে মাইলস্টোন গড়ার সুযোগ

রাজস্থানের জোফরা আর্চার সমৃদ্ধ বোলিংয়ে বিরুদ্ধে এদিন ব্যাটে ঝড় তুলতে পারলে কেকেআরের লিডারশিপ গ্রুপের দুই ক্রিকেটার দীনশ কার্তিক ও ইয়ন মর্গ্যানের সামনে মাইলস্টোন গডার সুযোগ থাকছে।

অধিনায়ক দীনেশের সামনে কী সুযোগ

অধিনায়ক দীনেশের সামনে কী সুযোগ

ব্যাটে এদিন নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক ৪০ রান করলে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে ১০০০ রানের মাইলস্টোন ছোঁবেন।

মর্গ্যানের সামনে কী সুযোগ

মর্গ্যানের সামনে কী সুযোগ

অন্যদিকে ইয়ন মর্গ্যানের সামনেও ব্যাটে মাইলস্টোন গড়ার সুযোগ থাকছে। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান এদিন নাইট রাইডার্স জার্সিতে ৮৮ রান করলে আইপিএলে ১০০০ রান পূর্ণ করবেন।

চলতি আইপিএলে মর্গ্যানের রান কত?

চলতি আইপিএলে মর্গ্যানের রান কত?

কেকেআরের হয়ে এই মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান ইংল্যান্ডকে ২০১৯ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ দেওয়া ইয়ন মর্গ্যানের। ২ ইনিংসে মর্গ্যান ৫০ রান হাঁকিয়েছেন। যার মধ্য সানরাইজার্সের হয়ে মর্গ্যান ৪২ রানে অপরাজিত থাকেন।

চলতি আইপিএলে দীনেশ কার্তিকের রান কত?

চলতি আইপিএলে দীনেশ কার্তিকের রান কত?

কেকেআর জার্সিতে ২ ম্যাচ শেষে অধিনায়ক দীনেশ কার্তিক ৩০ রান হাঁকিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ৩০ রান হাঁকালেও সানরাইজার্সের বিরুদ্ধে দীনেশ ০ রানে আউট হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+