দিল্লি-মুম্বইয়ের থেকে আইপিএল ২০২০তে কোথায় পিছিয়ে কেকেআর, রাবাদা পারলে কেন পারছেন না কামিন্স
দিল্লি-মুম্বইয়ের থেকে আইপিএল ২০২০তে কোথায় পিছিয়ে কেকেআর, রাবাদা পারলে কেন পারছেন না কামিন্স
আইপিএল ২০২০তে দিল্লি-মুম্বইয়ের থেকে পয়েন্ট টেবিলে অনেকটা পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। কেন পিছিয়ে কলকাতা এই বিশ্লেষণে প্রথমে কাঠগড়ায় নাইট রাইডার্সের পেসবিভাগ। দিল্লির হয়ে রাবাদা-নর্কিয়া, মুম্বইয়ের হয়ে বোল্ট-প্যাটিনসন ও বুমরাহ যা করছেন নাইট রাইডার্স সেই কাজটা করে উঠতে পারছেন না ১৫.৫ কোটিতে কেনা প্যাট কামিন্স।

আইপিএল ২০২০ তে দিল্লির সাফল্যের প্রধান কারিগর
টি-২০ মতো খেলার বিপক্ষকে চাপে রাখতে নিয়মিত উইকেট তুলে নেওয়া প্রধান কাজ। আর সেই কাজে দারুণভাবে সফল দিল্লি। যার প্রধান কারিগর কাসিগো রাবাদা। চলতি আইপিএলে ৮ ম্যাচ খেলে রাবাদা প্রতি ম্যাচেই উইকেট পেয়েছেন।

রাবাদার উইকেট সংখ্যা কত
আইপিএল ২০২০তে রাবাদা ৮ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে বেগুনী টুপির লড়াইয়ে শীর্ষস্থানে রয়েছেন। তাঁকে যোগ্য সংগত দিচ্ছেন জাতীয় দলের তাঁর সতীর্থ আনরিখ নর্কিয়া। দক্ষিণ আফ্রিকান পেসার নর্কিয়া ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

রাবাদা পারলেও পারছেন না কামিন্স
দিল্লি দলে কাগিসো রাবাদা, আনরিক নর্কিয়া যেখানে সফল হচ্ছেন মুম্বইয়ে বোল্ট (১১ উইকেট )-প্যাটিসন( ৭ উইকেট) পারছেন সেখানেই কলকাতার হয়ে পারছেন না প্যাট কামিন্স। চলতি আইপিএলে ৭ ম্যাচ খেলে কামিন্সের ঝুলিতে মাত্র ২ উইকেট।

২২২ রান খরচ কামিন্সের
৮ ম্যাচে ২ উইকেট পাওয়ার চেয়েও ভয়ংকর বল হাতে ২২২ রান খরচ করেছেন কামিন্স। মুম্বই ম্যাচে ৪৯, সানরাইজার্সে ম্যাচে ১৯, রাজস্থান ম্যাচে ১৩, দিল্লি ম্যাচে ৪৯, চেন্নাই ম্যাচে ২৫, পাঞ্জাব ম্যাচে ২৯, আরসিবি ম্যাচে ৩৮ রান খরচ করেছেন কামিন্স।

শেষ ৪ ম্যাচে কামিন্সের উইকেট নেই
আরও ভয়ংকর, শেষ চার ম্যাচে প্যাট কামিন্স কেকেআর জার্সিতে ১টি উইকেটও পাননি। যেকারণে শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে কামিন্সকে দলে রাখা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

কোথায় এগিয়ে রাবাদা-নর্কিয়া
ডেথ ওভার বোলিংয়ে রাবাদা- নর্কিয়া অবিশ্বাস্য বোলিং করছেন। বুধবারের ম্যাচে ১৮ তম ওভারে নর্কিয়া ৪ রান খরতে ১টি উইকেট তুলে নেন। সেখানেই রাবাদা ১৯ তম ওভারে ৩ রান খরচে ১টি উইকেট নিয়েছেন। দুই প্রোটিয়া পেসারের এমন ডেথ বোলিংয়ের কারণেই দিল্লি আইপিএলে পয়েন্ট টেবিলে এগিয়ে চলেছে। উল্টো দিকে প্যাট কামিন্সের থেকে এমন ডেথ বোলিং দেখা যাচ্ছে না।

কেন পারছেন না কামিন্স
বৈচিত্র্যের অভাবে কারণেই পারছেন না কামিন্স। টেস্ট ক্রিকেটে ১ নম্বর ও ওডিআই ক্রিকেটের ৬ নম্বর পেসার, আইপিএলে তাঁর বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারছেন না। রাবাদা-নর্কিয়ারা গতি ব্যবহার করলেও দারুণ স্লোয়ার বল করছেন। ডেথ ওভারে এই বৈচিত্র্য দুই পেসারকেই উইকেট নিতে দেখা যাচ্ছে। আরসিবির হয়ে ক্রিস মরিসও দারুণ স্লোয়ার ব্যবহার করছেন। দিল্লির হয়ে বোল্ট-প্যাটিনসনও সফল। সেই সঙ্গে নর্কিয়া-রাবাদা ও বুমরাহের থেকে ইয়র্কারের হদিশ মিলছে। কিন্তু কামিন্সকে ইয়ার্কার বা স্লোয়ার দিয়ে এখনও উইকেট পেতে দেখা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications