আইপিএল ২০২০: চেন্নাই সুপার কিংসের ফর্মে ফেরায় কেন চাপে কলকাতা নাইট রাইডার্স, জানুন পরিসংখ্যান

আইপিএল ২০২০: চেন্নাই সুপার কিংসের ফর্মে ফেরায় কেন চাপে কলকাতা নাইট রাইডার্স, জানুন পরিসংখ্যান

আইপিএল ২০২০তে অবশেষে ফর্ম ফিরে পেল চেন্নাই সুপার কিংস। ১৭৯ রানের বড় লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে রবিবার ১০ উইকেটে জয় পেল সিএসকে। চেন্নাইয়ের হয়ে দুই ওপেনার ওয়াটসন ও ডুপ্লেসিস আশি রানের উপর হাঁকিয়ে ১৮১ রানের পার্টনারশিপ গড়ে সিএসকেকে জয় এনে দিলেন। আইপিএল ১৩ থেকে হারিয়ে যেতে বসে, ফিনিক্স পাখির মতো চেন্নাইয়ের ফর্মে ফিরে কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেকেআরের উপর চাপ আরও বাড়িয়ে দিল।

কেন কেকেআরের উপর চাপ বাড়িয়ে দিল

কেন কেকেআরের উপর চাপ বাড়িয়ে দিল

পরের ম্যাচে ফর্মে ফিরে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা এই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্সকে মাঠে নামতে হবে। ফর্মে ফেরা ওয়াটসনে ও ধুঁয়াধার ব্যাটিং করতে থাকা ডুপ্লিসসকে থামাতে না পারলে নাইট রাইডার্সের কপালে দুঃখ রয়েছে।

ম্যাচ কবে দেখবেন

ম্যাচ কবে দেখবেন

চলতি সপ্তাহের বুধবার ৭ অক্টোবর আবুধাবিতে চেন্নাই বনাম কলকাতা ম্যাচ রয়েছে। আইপিএলের ইতিহাসে চেন্নাই বনাম কেকেআর ম্যাচ সবসময়ই উত্তেজক হয়ে থাকে।

চেন্নাইয়ের ব্যাটিং দেখে চিন্তা বাড়ল কেকেআর বোলিংয়ে

চেন্নাইয়ের ব্যাটিং দেখে চিন্তা বাড়ল কেকেআর বোলিংয়ে

আইপিএলে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি রান খরচ করেছে। শনিবার দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে কেকেআরের বোলিং বিভাগ ২২৮ রান খরচ করে। ফলে ফর্মে ফেরা ওয়াটসন ও ডুপ্লিসিসদের ব্যাটিংয়ের বিরুদ্ধে নাইটদের বোলিং নিয়ে আশঙ্কা আরও বাড়ছে।

চেন্নাইয়ের বিরুদ্ধে হেড টু হেডও ভালো না কলকাতার

চেন্নাইয়ের বিরুদ্ধে হেড টু হেডও ভালো না কলকাতার

সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের হেড টু হেড পরিসংখ্যানও ভালো না। ২২ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে চেন্নাই ১৪ ম্যাচ জিতেছে। কেকেআর মাত্র ৮টি ম্যাচে জিততে পেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+