আইপিএল ২০২০: দীনেশ কার্তিক ও সুনীল নারিনের কত নম্বরে ব্যাট করা উচিত জানালেন গম্ভীর

আইপিএল ২০২০: দীনেশ কার্তিক ও সুনীল নারিনের কত নম্বরে ব্যাট করা উচিত জানালেন গম্ভীর

আইপিএল ২০২০তে ব্যাট হাতে ফর্মে নেই নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। চার ম্যাচে এবছর ব্যাট করে তাঁর ব্যাটে ইনিংসে সর্বাধিক ৩০ রান এসেছে। বাকি ৩ ম্যাচে সুপার ফ্লপ করেছেন। তাঁর দল ৪ ম্যাচে মাত্র ২ ম্যাচে জয় পয়েছে। সেখানে দাঁড়িয়ে ব্যাট হাতে কত নম্বরে নামলে কার্তিক ফের জ্বলে উঠতে পারবেন পরামর্শ দিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

একনজরে দীনেশ কার্তিকের এবারের রান

একনজরে দীনেশ কার্তিকের এবারের রান

১৩ তম আইপিএলের আসরে এবছর দীনেশ কার্তিকের ৪ ম্যাচ খেলে সব মিলিয়ে সংগ্রহ ৩৭ রান। মুম্বইয়ের বিরুদ্ধে ৩০ রান হাঁকানোর পর সানরাইজার্সের বিরুদ্ধে ০, রাজস্থান ম্যাচে ১ ও দিল্লি ম্যাচে ৬ রান করে কার্তিক আউট হয়েছেন।

ব্যাটিং অর্ডারে কোথায় নামা উচিত দীনেশ কার্তিকের

ব্যাটিং অর্ডারে কোথায় নামা উচিত দীনেশ কার্তিকের

দীনেশের ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত এই নিয়ে এক প্রতিক্রিয়াতে কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর মুখ খুললেন। যেখানে গম্ভীর বলেন, কলকাতা নাইট রাইডার্স দলে এবছর দীনেশের ছয় নম্বরে ব্যাটিংয়ে আসা উচিত।

এই ক্রিকেটারকে প্রথম তিনে দেখতে চান গম্ভীর

এই ক্রিকেটারকে প্রথম তিনে দেখতে চান গম্ভীর

সঙ্গে প্রতিক্রিয়াতে গম্ভীর আরও বলেন রাহুল ত্রিপাঠীতে টপ অর্ডারে দেখাতে চাই। পরিবর্তে দীনেশ কার্তিক ছয় নম্বরে ব্যাটিং করুক। দীনশের এখন আন্দ্র রাসেল ও ইয়ন মর্গ্যানের পরে ব্যাট করতে আসা উচিত বলে মনে করছেন গম্ভীর।

সুনীল নারিনের কত নম্বরে ব্যাট করতে আসা উচিত

সুনীল নারিনের কত নম্বরে ব্যাট করতে আসা উচিত

গম্ভীর আরও বলেছেন, এই মুহূর্তে ওপেনিং থেকে নারিনকে এখন সরানো উচিত। নারিন ৭ বা ৮ নম্বরে ব্যাটিংয়ে আসুক। তিনে ত্রিপাঠী, চারে মর্গ্যান, পাঁচে রাসেল ও ছয় নম্বরে দীনেশকে দেখতে চাইছেন গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+