আমিরশাহীতে ক্রিকেটারদের কোভিড পরীক্ষার জন্য বিসিসিআইয়ের খরচ কত, জেনে নিন
আমিরশাহীতে ক্রিকেটারদের কোভিড পরীক্ষার জন্য বিসিসিআইয়ের খরচ কত, জেনে নিন
করোনা বাধা কাটিয়ে সুষ্ঠভাবে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। কোভিড ধাক্কায় ২৯ মার্চ থেকে আইপিএলের সময় পিছিয়েছে। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় শেষে ১৯ সেপ্টেম্বর থেকে দেশের বাইরে হবে আইপিএল। ৬ বছর পর আরব আমিরশাহীতে ফিরেছে আইপিএল টুর্নামেন্ট। এবার মেগা টুর্নামেন্টের জন্য খরচ অনেক। সেই খরচের হিসেবে দিল বিসিসিআই।

করোনা পরীক্ষার জন্য বিসিসিআইয়ের খরচ কত
আইপিএলের এক কর্তা জানিয়েছেন, মেগা টুর্নামেন্টে ক্রিকেটার-স্টাফ থেকে শুরু করে লিগের সঙ্গে যুক্ত সবার করোনা পরীক্ষার জন্যে বিসিসিআই ১০ কোটি টাকা খরচ করছে।

করোনা পরীক্ষার সংখ্যা
আইপিএলের ঐ কর্তা আরও জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজারের বেশি বার করোনা পরীক্ষা করার টার্গেট রয়েছে। এতে কোভিড বিপর্যয় নেমে এলে সহজেই তা নিয়ন্ত্রণে আনা যাবে। প্রসঙ্গত ২০ অগাস্ট থেকে বোর্ডের তত্ত্বাবধানে এই করোনা পরীক্ষা শুরু করা হয়েছে।

আমিরশাহীর সংস্থার সঙ্গে চুক্তি
বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, বিসিসিআই এই কোভিড পরীক্ষা করানোর জন্যে ভিপিএস হেলথকেয়ার ও আমিরশাহী এক সংস্থার সঙ্গে চুক্তি করে রেখেছে।

প্রতি জনে করোনা পরীক্ষা করানোর জন্যে খরচ কত?
বোর্ড কর্তার মতে, প্রতি বার কোভিড পরীক্ষা করাতে আমিরশাহীর অর্থমূল্যে প্রায় ২০০ দিরহাম খরচ পড়ছে। ভারতীয় মূদ্রায় প্রতি বার কোভিড পরীক্ষা করাতে খরচ দাঁড়াচ্ছে ৩৯৭০ টাকা।

চেন্নাই দলে কোভিড হানা
প্রসঙ্গত এর মাঝেই চেন্নাই সুপার কিংস দলে দুই ক্রিকেটার দীপক চাহার, ঋতুরাজ গাইকোয়াড় ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications