আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : মুম্বই বনাম রাজস্থান, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? গেম চেঞ্জার কারা?

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। তার আগে দেখে নেওয়া যাক মুম্বই ও রাজস্থানের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল। দুই দলের গেম চেঞ্জার কারা।

মুখোমুখি মুম্বই ও রাজস্থান

মুখোমুখি মুম্বই ও রাজস্থান

আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সমপরিমাণ ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। মঙ্গলবারের ম্যাচ যে দল জিতবে, তারা এক ধাপ এগিয়ে যাবে।

শেষ দুই ম্যাচের ফল

শেষ দুই ম্যাচের ফল

২০১৯ সালের আইপিএলের দুটি লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছিলেন স্টিভ স্মিথরা।

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার

ব্যাটিং : অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান গেম চেঞ্জার। দলে কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড এবং সূর্যকুমার যাদবদের মতো ব্যাটসম্যানরাও রয়েছেন।

বোলিং : নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ভারতের জসপ্রীত বুমরাহ, মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের প্রধান দুই গেম চেঞ্জার। দলে রয়েছেন জেমস প্যাটিনসন, রাহুল চাহারের মতো বোলাররাও।

রাজস্থান রয়্যালসের গেম চেঞ্জার

রাজস্থান রয়্যালসের গেম চেঞ্জার

ব্যাটিং : অধিনায়ক স্টিভ স্মিথ ও উইকেটরক্ষক জোস বাটলার রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলের অন্যতম গেম চেঞ্জার তরুণ সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াটিয়া।

বোলিং : রাজস্থান রয়্যালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ তথা গেম চেঞ্জার জোফ্রা আর্চার। দলে শ্রেয়স গোপালের মতো বোলাররাও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+