আইপিএল ২০২০ : আরসিবি ও দিল্লির মুখোমুখি সাক্ষাতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : আরসিবি ও দিল্লির মুখোমুখি সাক্ষাতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সেকেন্ড বয় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে থার্ড বয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের ইতিহাসে এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে, নজির স্থাপন হয়েছে। বেঙ্গালুরু ও দিল্লির মুখোমুখি লড়াইয়ের সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

দুই দলের সর্বাধিক রান সংগ্রাহক

দুই দলের সর্বাধিক রান সংগ্রাহক

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (একদা ডেয়ারডেভিলস) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ৮৪৯ রান করেছেন ভারত অধিনায়ক। অন্যদিকে দিল্লির জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৫৪৫ রান করেছেন এবি ডিভিলিয়ার্স। বর্তমানে তিনি আরসিবি-এরই অন্যতম স্তম্ভ।

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

এক ম্যাচে সবচেয়ে বেশি স্কোর

দিল্লি ক্যাপিটালসের (একদা ডেয়ারডেভিলস) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন ক্রিস গেইল। ১২৮ রান করে অপরাজিত ছিলেন ইউনিভার্স বস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আরসিবি-এর বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ১০৮ রান করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লড়াইয়ে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। আরসিবি-র জার্সিতে ১৪ উইকেট রয়েছে তাঁর। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে সর্বাধিক ৯ উইকেট নিয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র।

সেরা স্পেল

সেরা স্পেল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন জয়দেব উনাদকাট। আরসিবির বিরুদ্ধে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+