বল বয় থেকে আইপিএল ২০২০তে অভিষেক ম্যাচে রুদ্ধশ্বাস ফাইনাল ওভারের নায়ক, তরুণ প্রতিভাকে চিনে নিন

বল বয় থেকে আইপিএল ২০২০তে অভিষেক ম্যাচে রুদ্ধশ্বাস ফাইনাল ওভারের নায়ক, তরুণ প্রতিভাকে চিনে নিন

আইপিএল মানেই তরুণ প্রতিভাদের জন্য দারুণ মঞ্চ। ১৩ তম আইপিএলে একের পর এক তরুণ প্রতিভার আত্মপ্রকাশ ঘটেছে। আরসিবির জার্সিতে অভিষেক ম্যাচ থেকেই শিরোনামে দেবদূত পড়িক্কল, সানরাইজার্সের প্রিয়ম গর্গ, রাজস্থানের কার্তিক ত্যাগী, পাঞ্জাবের রবি বিষ্ণোইরা। এবার দিল্লি জার্সিতে অভিষেকে শিরোনামে উঠে এলেন তরুণ পেসার তুষার দেশপাণ্ডে।

বল বয় থেকে আইপিএল অভিষেক তুষারের

বল বয় থেকে আইপিএল অভিষেক তুষারের

২০০৮ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল বয় হওয়ার মধ্যে দিয়ে জার্নি শুরু সেখান থেকেই বুধবার রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে অভিষেক করলেন তুষার দেশপাণ্ডে।

 রাজস্থান ম্যাচে দিল্লির হয়ে ফাইনাল ওভার করলেন তুষার

রাজস্থান ম্যাচে দিল্লির হয়ে ফাইনাল ওভার করলেন তুষার

ম্যাচ জেতার জন্য রাজস্থানের শেষ ওভারের ২২ রান প্রয়োজন ছিল। সেখানেই শ্রেয়স আইয়ারের অনুপতিস্থিতিতে দিল্লি দলের হয়ে অধিনায়কত্ব করা শিখর ধাওয়ান তুষার দেশপাণ্ডের হাতে বল তুলে দেন। তরুণ পেসার অধিনায়ক ও দলকে হতাশ করেননি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দেশপাণ্ডে।

ফাইনাল ওভারের নায়ক

ফাইনাল ওভারের নায়ক

হোয়াইড দিয়ে ফাইনাল ওভার শুরু করলেও তুষার মাপা বোলিং করে রাজস্থানের দুই ব্যাটসম্যানকে আটকে রাখতে সক্ষম। ম্যাচের ফাইনাল ওভারে দেশপাণ্ডে মাত্র ৮ রান খরচ করেন। যার সুবাদে দিল্লির ১৬১ রানের জবাবে রাজস্থান ১৪৮ রান তুলতেই সমর্থ হয়। ১৩ রানে ম্যাচ জেতে ক্যাপিটালস।

অভিষেকে বেন স্টোকসের উইকেট

অভিষেকে বেন স্টোকসের উইকেট

আইপিএলের অভিষেকে দেশপাণ্ডে ২টি উইকেট পেয়েছেন। ম্যাচে বেন স্টোকস ও শ্রেয়স গোপালের উইকেট নিয়েছেন দেশপাণ্ডে। অভিষেকে বেন স্টোকসকে আউট করে দেশপাণ্ডে আইপিএলে কেরিয়ারে উইকেটের খাতা খোলেন। ৪ ওভারে ৩৭ রান খরচে দেশপাণ্ডে ২টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+