আইপিএল ২০২০ : চেন্নাই বনাম বেঙ্গালুরু, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? দুই শিবিরের গেম চেঞ্জার কারা
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম বেঙ্গালুরু, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? দুই শিবিরের গেম চেঞ্জার কারা
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। অতীতে দুই দল যখনই মুখোমুখি হয়েছে, তখনই ইতিহাস রচনা। আজও দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি জেতা-হারার পরিসংখ্যান। চেন্নাই ও বেঙ্গালুরু গেম চেঞ্জারদেরও চিনে নেওয়া যাক।

মুখোমুখি সিএসকে ও আরসিবি
এখনও পর্যন্ত আইপিএলে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। ৮ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ পাল্লা ভারী এমএস ধোনি শিবিরের।

শেষ ২ ম্যাচের ফল
২০১৯ আইপিএলে লিগ পর্যায়ের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল চেন্নাই সুপার কিংস। ফিরতি ম্যাচ ১ রানে জিতে মধুর বদলা নিয়েছিল বিরাট কোহলি শিবির।

আরসিবি-র গেম চেঞ্জার
ব্যাটিং : ফর্মে ফেরা অধিনায়ক বিরাট কোহলি আজকের ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান গেম চেঞ্জার হতে পারেন। দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ।
বোলিং : আরসিবির বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দলে নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররাও রয়েছেন।

সিএসকে-র গেম চেঞ্জার
ব্যাটিং : অধিনায়ক এমএস ধোনি, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। তাঁরাই আবার দলের গেম চেঞ্জারও বটে। দলে স্যাম কারান, ডোয়েন ব্র্যাভোর মতো উপযোগী ব্যাটসম্যানরাও রয়েছেন।
বোলিং : সিএসকে-র বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীয়ূষ চাওলা এবং রবীন্দ্র জাদেজা। দলে ডোয়েন ব্র্যাভো, স্যাম কারানের মতো উপযোগী বোলাররাও রয়েছে।












Click it and Unblock the Notifications