আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই, দুই দলের ভরসা হতে পারেন কোন কোন ক্রিকেটার?
আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই, দুই দলের ভরসা হতে পারেন কোন কোন ক্রিকেটার?
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীনেশ কার্তিকদের কাছে এই ম্যাচ বদলারও বটে। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়। তা তখনই সম্ভব হবে, যখন দুই দলের সেরা ক্রিকেটাররা তাঁদের সেরা পারফরম্যান্স দেবেন। তারই প্রেক্ষিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সেরা পারফর্মারদের চিনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান দুই দলের কোন কোন ক্রিকেটারের
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ৭৮৮ রান রয়েছে হিটম্যানের খাতায়। অন্যদিকে কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন সূর্যকুমার যাদব। ৩৫৭ রান করেছেন মুম্বইকর।

এক ম্যাচে সবচেয়ে বেশি রান
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হিটম্যান। অন্যদিকে কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি ৮১ রান করেছেন মনীশ পান্ডে।

সবচেয়ে বেশি উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন। রোহিত শর্মাদের বিরুদ্ধে ২২ উইকেট রয়েছেন ক্যারিবিয়ান তারকার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ২০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা।

এক ম্যাচে সেরা স্পেল
কেকেআরের জার্সিতে আইপিএলের এক ম্যাচে সেরা বোলিং করেছেন সুনীল নারিন। ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পিনার করণ শর্মা।












Click it and Unblock the Notifications