আইপিএল ২০২০: আবারও দিল্লির ত্রাতা মার্কাস স্টোইনিস, আরসিবির টার্গেট কত?

আইপিএল ২০২০: আবারও দিল্লির ত্রাতা মার্কাস স্টোইনিস, আরসিবির টার্গেট কত?

আইপিএল ২০২০তে দিল্লির ক্যাপিটালস দলের হয়ে আবারও ত্রাতার ভূমিকার মার্কাস স্টোইনিস। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এদিন দিল্লির জার্সিতে ১৩ তম আইপিএলে দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন। চার মেরে ২৪ বলে অর্ধশতরান পূরণ করেন স্টোইনিস।

শেষ পর্যন্ত ২৬ বলে ৫৩ রানে অপরাজিত থেকে ক্যাপিটালসকে ১৯৬ রানে পৌঁছে দেন। এটাই আরসিবির বিরুদ্ধে আইপিএলে দিল্লির সর্বোচ্চ স্কোর। শেষ ৬ ওভারে দিল্লি ঋষভ পন্থের একটি উইকেট হারিয়ে দিল্লি ৭৯ রান তোলে। পন্থ এদিন ২৫ বলে ৩৭ রান হাঁকান। প্রসঙ্গত আইপিএলে দিল্লির প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাটে পঞ্চাশ ও বল হাতে শেষ ৩ বলে কৃপণ বোলিং করে দলকে সুপার ওভারে নিয়ে গিয়ে ম্যাচ জিতিয়েছিলেন স্টোইনিস।

আইপিএল ২০২০: আবারও দিল্লির ত্রাতা মার্কাস স্টোইনিস, আরসিবির টার্গেট কত?

এদিন ২৩ বলে ৪২ রান হাঁকিয়ে বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করে দিল্লিকে লড়াইয়ে এগিয়ে দেন পৃথ্বী শ। ধাওয়ানের সঙ্গে তাঁর ওপেনিং পার্টনারশিপ ৬৮ রানের। ধাওয়ান ৩২ রানে আউট হওয়ার পর শ্রেয়স এদিন ১১ রানে ফিরে যান।

চাপের মুখে ত্রাতার ভূমিকায় নেমে ৬টি চার ও ২টি ছক্কায় বিধ্বংসী খেলে দলকে ১৯৬ রানে পৌঁছে দেন স্টোইনিস। অন্যদিকে পন্থ এদিনও হাফ সেঞ্চুরি হাতছাড়া করে এলেন (৩৭ রান)। এই রান তাড়া করতে নেমে রাবাদা-আনরিখ নর্কিয়া সমৃদ্ধ দিল্লির বিরুদ্ধে আরসিবি হয়ে বিরাট- এবি ডিভিলিয়ার্সরা ম্যাচ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+