আইপিএল ২০২০: কেকেআরের বিরুদ্ধে আঙুলে চোট, ছিটকে গেলেন অমিত মিশ্র
আঙুলের চোট নিয়ে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অমিত মিশ্র
আঙুলের চোট নিয়ে আইপিএল ২০২০ তে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। ফলে বিরাট কোহলির আরসিবি দলের বিরুদ্ধে আজ অমিতকে পাওয়া হচ্ছে না দিল্লির শ্রেয়স আইয়ারের।

আঙুলে চোট অমিতের
দিল্লি ক্যাপিটালস দলের থাকা অভিজ্ঞ লেগ স্পিনার আইপিএল ২০২০তে নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে নিজের বোলিংয়ে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন। নাইট রাইডার্সের নীতিশ রানার ক্যাচ নিতে গিয়ে চোট পান অমিত। এরপর বোলিং করার সময় আঙুলের চোটের কারণে অস্বস্তিতে পড়েন মিশ্র। শেষ পর্যন্ত নিজের চার ওভারের বোলিং কোটা সম্পূর্ণ করার আগেই চোটের কারণে দিল্লির অভিজ্ঞ স্পিনার মাঠ ছাড়েন।

চোট পেয়েও কেকেআরের বিরুদ্ধে উইকেট নেন মিশ্র
শারজায় কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নিজের বোলিংয়ের প্রথম বলে নীতিশ রানার ক্যাচ হাতছাডা় করার পর, অমিত মিশ্র পরের ওভারে এসে শুভমান গিলকে আউট করেন। এরপর দ্বিতীয় ওভার সম্পূর্ণ করে ফিজিও ডেকে দিল্লির স্পিনার সুশ্রুষা করে ফিট হওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। সেদিন নিজের বোলিংয়ের দ্বিতীয় ওভার করেই মাঠ ছাড়েন মিশ্র।

দিল্লি ফ্র্যাঞ্চাইজির যা জানাল
এরপর এদিন দলের সূত্রে জানানো হয়েছে অমিত মিশ্রের স্ক্যান রিপোর্ট এসেছে। যেখানে মিশ্রর আঙুলে চোট ধরা পড়েছে। ফলে আইপিএল ২০২০-র বাকির মরসুমের জন্য অমিত মিশ্রকে হারাতে হচ্ছে। দলের সূত্রে ইতিমধ্য়ে অমিত মিশ্রের পরিবর্ত খোঁজার চেষ্টা চলছে।

আইপিএল ২০২০তে কটি উইকেট অমিত মিশ্রের
আইপিএল ২০২০তে রবিচন্দ্রন অশ্বিন চোট পেলে অমিত মিশ্র দলে সুযোগ পান। ৩ ম্যাচ খেলে ভারতীয় লিগ স্পিনার ৩টি উইকেট পেয়েছেন। আইপিএল কেরিয়ারে ১৫০টি ম্যাচ খেলে অমিত মিশ্র ১৬০টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications