আইপিএল ২০২০: তরুণ শ্রেয়সের কাছে অভিজ্ঞ বিরাটের হার! রাবাদার আগুনে বোলিংয়ে আরসিবিকে হারাল দিল্লি

আইপিএল ২০২০: তরুণ শ্রেয়সের কাছে অভিজ্ঞ বিরাটের হার! রাবাদার আগুনে বোলিংয়ে আরসিবিকে হারাল দিল্লি

তরুণ শ্রেয়সের কাছে অভিজ্ঞ বিরাটের হার! দুবাইয়ে রাবাদার আগুনে বোলিংয়ে ভর করে আরসিবিকে ৫৯ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এটাই আরসিবির বিরুদ্ধে দিল্লির সবচেয়ে বড় রানে জয়।

আইপিএল ২০২০: তরুণ শ্রেয়সের কাছে অভিজ্ঞ বিরাটের হার! রাবাদের আগুনে বোলিংয়ে আরসিবিকে হারাল দিল্লি

ব্যাট হাতে এদিন পৃথ্বী শয়ের ৪২ ও মার্কাস স্টোইনিসের ৫৩ রানে ভর করে আরসিবিকে ১৯৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় দিল্লি। এটাই আইপিএলের ইতিহাসে আরসিবির বিরুদ্ধে দিল্লির সর্বোচ্চ স্কোর। জবাবে শুরু থেকে ছন্দ হারায় আরসিবি। বিরাট ৪৩ রান হাঁকালেও ফিঞ্চ থেকে পড়িক্কল কেউই এদিন কুড়ি রানের গণ্ডিও পার করতে পারেনি। ১০ রান হাঁকিয়ে এদিন টি-২০ ক্রিকেটে বিরাট ৯০০০ রান সম্পূর্ণ করলেন। এরপর হাফ সেঞ্চুরি পথে ছুটে চললেও রাবাদার শিকার হয়ে সাজঘরে ফেরেন।

বিরাট আউট হওয়ার পর আরসিবিও ম্যাচ থেকে সম্পূর্ণ হারিয়ে যায়। ম্যাচে দিল্লির জয় যেন শুধু সময়ের অপেক্ষা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট তুলে নিয়ে আরসিবিকে ১৩৭ রানে বেঁধে রেখে ৫৯ রানে ম্যাচ জিতে নিল দিল্লি।

বল হাতে এদিন ৪ ওভারে ২৪ রান খরচে ৪টি উইকেট তুলে নিয়ে আরসিবির ব্যাটিংয়ে কোমড় ভেঙে দিয়েছেন রাবাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+