আইপিএল ২০২০: ৪ ওভারে খরচ মাত্র ২০ রান! বিধ্বংসী দিল্লির সামনে কোহলির ঢাল হলেন এই বোলার

আইপিএল ২০২০: ৪ ওভারে খরচ মাত্র ২০ রান! বিধ্বংসী দিল্লির সামনে কোহলির ঢাল হলেন এই বোলার

দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস মারকাটারি শুরু করলেও ঢাল হয়ে দাঁড়ালেন ওয়াশিংটন সুন্দর। ম্যাচে এদিন ২৩ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন পৃথ্বী শ। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন পৃথ্বী। পাওয়ার প্লেতে চাহালের ওভারে পৃথ্বী ১টি চার ও ১টি ছক্কা হাঁকান। অভিজ্ঞ চাহাল যেখানে এদিন নিজের প্রথম ওভারে ১৮ রান খরচ করে বসলেন, সেখানেই নিজের চার ওভারে কৃপণ বোলিং করে আইপিএল সংবাদে শিরোনামে উঠে এলেন ওয়াশিংটন সুন্দর।

আইপিএল ২০২০: ৪ ওভারে খরচ মাত্র ২০ রান! বিধ্বংসী দিল্লির সামনে কোহলির ঢাল হলেন এই বেলার

পাওয়ার প্লেতে সুন্দর ৩ ওভার বল করেন। আরসিবির স্পিনার এই ৩ ওভারে মাত্র ১৭ রান খরচ করেন। পরে আরও একটি ওভারে খরচ মাত্র ৩ রান। আইপিএলে টি-২০ ধমাকায় অভিজ্ঞ বোলাররা যেখানে দিনের পর দিন মার খাচ্ছেন সেখানেই টানা দুই ম্যাচে পাওয়ার প্লেতে বল করে এমন কৃপণ বোলিং করলেন সুন্দর।

এর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কৃপণ বোলিং করেন সুন্দর। ৪ ওভারে ১২ রান খরচে সুন্দর ১টি উইকেট নিয়েছিলেন। ম্যাচের পর নিজের বোলিং প্রসঙ্গে সুন্দর জানিয়েছেন অধিনায়ক তাঁকে পাওয়ার প্লেতে কৃপণ বোলিংয়ের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব কঠিন হলেও তিনি নিজের সেরাটা দিয়ে পালন করার চেষ্টা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+