বিরাটের আরসিবিকে উড়িয়ে আইপিএল ২০২০-তে শীর্ষস্থানে দিল্লি ক্যাপিটালস, পয়েন্ট টেবিল কী দাঁড়াল
বিরাটের আরসিবিকে উড়িয়ে আইপিএল ২০২০-তে শীর্ষস্থানে দিল্লি ক্যাপিটালস, পয়েন্ট টেবিল কী দাঁড়াল
বিরাটের দলকে উড়িয়ে দিয়ে আইপিএল ২০২০তে শীর্ষস্থান উঠে এল দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে এদিন আরসিবিকে ১৯৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ৫৯রান ম্যাচ জিতে নিল দিল্লি। এই জয়ের পর ৫ ম্যাচে ৪টিতে জিতল ক্যাপিটালস দল। যার ফলে এই মুহূর্তে পয়েন্টে টেবিলের শীর্ষস্থানে উঠে এলে শ্রেয়স আইয়ারের দল। শুধু তাই নয় নেট রান রেটেও সবার উপরে রয়েছে দিল্লি।

একনজরে পয়েন্ট টেবিল
৫ ম্যাচে ৪টি জয়, ১টি হারের পর দিল্লি ক্যাপিটালস দল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে
৫ ম্যাচে ৩টি জয় ও ২টি হারের পর ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স
৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবি ৩ নম্বরে রয়েছে
৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলকাতা নাইট রাইডার্স
৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর ৪ পয়েন্ট নিয়ে পাঁচে রাজস্থান রয়্যালস
৫ ম্যাচে ২টি জয়, ৩ টি হার নিয়ে ছয় নম্বরে ধোনির চেন্নাই সুপার কিংস
৫ ম্যাচে ২টি জয়, ৩টি হারের পর নেট রাটে পিছিয়ে থাকায় ৭ নম্বরে ওয়ার্নারের সানরাইজার্স
৫ ম্যাচে ১টি জয় ও ৪ ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলে ৮ নম্বরে কিংস ইলেভেন পাঞ্জাব












Click it and Unblock the Notifications