আইপিএল ২০২০: চেন্নাই বনাম দিল্লি প্রিভিউ, ব্যাটিংয়ে কত নম্বরে ধোনি? মাঠে ফিরছেন কি অশ্বিন?

আইপিএল ২০২০: চেন্নাই বনাম দিল্লি প্রিভিউ, ব্যাটিংয়ে কত নম্বরে ধোনি? মাঠে ফিরছেন কি অশ্বিন?

আইপিএল ২০২০তে শুক্রবার মেগা ডুয়েলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে ধোনি বনাম শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি। শেষবার গত বছরের আইপিএলের কোয়ালিফায়ার্সে মুখোমুখি হয়েছিল দুই দল।

ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন

ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন

রাজস্থান ম্যাচে ধোনির ব্যাটিং নিয়েও কটাক্ষ চলছে। ২১৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ধোনির ৭ নম্বরে ব্যাটিংয়ে আসা নিয়ে গম্ভীর তাঁকে স্বার্থপরের মতো ব্যাটিং করেছেন বলে কটাক্ষ করেন। যাঁকে নিয়ে এত সমালোচনা দিল্লি ম্যাচে সেই ধোনিকে কি উপরের দিকে খেলতে দেখা যাবে, উত্তরের খোঁজে ফ্যানেরা।

দিল্লি বনাম চেন্নাই! তারুণ্য বনাম ওল্ড এজ!

দিল্লি বনাম চেন্নাই! তারুণ্য বনাম ওল্ড এজ!

আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ হলেই তারুণ্য বনাম ওল্ড এজ এই শিরোনাম উঠে আসে। তরুণদের কাঁধে চেপে শেষ ম্যাচে কিংস ইলেভেন সুপার ওভারে ম্যাচ বার করে নিয়েছে। দিল্লি দলে পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো তরুণরা রয়েছেন। অন্যদিক চেন্নাইয়ে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া শেন ওয়াটসন, আম্বাতি রায়ডুদের ভিড় বেশি। অভিজ্ঞতা বনাম তারুণ্যে শুক্রবারের লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।

দিল্লির জার্সিতে ফিরছেন কী অশ্বিন

দিল্লির জার্সিতে ফিরছেন কী অশ্বিন

প্রথম ম্যাচে প্রাক্তন দল পাঞ্জাবের বিরুদ্ধে ২ উইকেট তুলে নিয়েছেন দিল্লির নতুন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিনের সামনে এবার আরেক প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সিএসকে। চেন্নাইয়ের বিরুদ্ধে অশ্বিন দিল্লির হয়ে প্রথম একাদশ থাকবেন কিনা প্রশ্ন? গত ম্যাচে বাঁ-হাতে গুরুতর চোট পেয়েছিলেন। সেই চোটে ম্যাচের প্রথম ওভার বল করেই মাঠ ছাড়েন। শুক্রবার অবশ্য চোট সারিয়ে ফিরবেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে আশ্বস্ত করেছেন অ্যাশ।

রাহানে কী প্রথম একাদশে

রাহানে কী প্রথম একাদশে

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতার ভুল শুধরে চেন্নাইয়ের বিরুদ্ধ কঠিন লড়াইয়ে রাহানেকে ফেরাতে পারে দিল্লি ক্যাপিটালস।

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে ফলাফল

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে ফলাফল

২০১৯ সালে মোট ৩ বার দুই দল মুখোমুখি হয়েছে। লিগ পর্বের দুই ম্যাচেই দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। এরপর প্লে অফেও দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। শুক্রবার দিল্লি চেন্নাইয়ের বিরুদ্ধে সেই বদলা নিতে পারে কিনা দেখার।

আইপিএলে মুখোমুখি লড়াইয়ে দিল্লি-চেন্নাইয়ের ফল কী

আইপিএলে মুখোমুখি লড়াইয়ে দিল্লি-চেন্নাইয়ের ফল কী

আইপিএলের ইতিহাসে দুই দল এখনও পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই ১৫ বার ম্যাচ জিতেছে। সেখানে দিল্লি ৬ বার ম্যাচ জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+