আইপিএল ২০২১-এর ভবিষ্যৎ নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন সময়ে টুর্নামেন্ট?

দরজায় কড়া নাড়ছে আইপিএল ২০২০: তার আগে ফ্যানেদের জন্য ২০২১ নিয়ে সুখবর শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দরজায় কড়া নাড়ছে আইপিএল ২০২০ ফাইনাল। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ হলে ফাইনালের অপেক্ষা। ইতিমধ্যে দিল্লিকে হারিয়ে মঙ্গলবারের মেগা ফাইনালের টিকিট পেয়েছে রোহিত শর্মার দল। ফলে ক্রিকেট ফ্যানেদের চোখ এখন আইপিএল ফাইনালের দিকে। এর মাঝেই আগামী মরসুমের আইপিএল নিয়ে বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০২১ আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কী বললেন সৌরভ

২০২১ আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কী বললেন সৌরভ

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মাঝেই বিদেশের মাটিতে সফলভাবে আইপিএল ২০২০ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জৈব সুরক্ষার বিধি নিষেধের মধ্যে সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করে লেটার মার্কস পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার পরের মরসুমের আইপিএল কবে সেটাও জানিয়ে দিলেন সৌরভ। বিসিসিআই সভাপতি এক সর্বভারতীয় সংবাদ চ্যানেলে দেওয়া ইন্টারভিউয়ে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর শোনালেন। ২০২০ মতোই ২০২১ সালেও জমজমাই আইপিএল হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

২০২১ সালে আইপিএল হচ্ছেই, আশ্বাস দিলেন মহারাজ

২০২১ সালে আইপিএল হচ্ছেই, আশ্বাস দিলেন মহারাজ

সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'অবশ্যই ২০২১ সালেও আইপিএল হবে। ২০২১ সালে এপ্রিল থেকে মে মাসের সময়কালের মধ্যেই আইপিএল আয়োজন হতে চলেছে।'

মেয়েদের আইপিএল নিয়ে সুখবর

মেয়েদের আইপিএল নিয়ে সুখবর

সেই সঙ্গে মেয়েদের আইপিএল নিয়েও সুখবর শুনিয়েছেন সৌরভ। বিসিসিআই সভাপতি জানিয়েছেন আগামী ২ বছরের মধ্য়েই ৭ বা ৮ দল নিয়ে মহিলাদের আইপিএল করার পরিকল্পনা ভেবে রেখেছে।

ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি

ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি

এখানেই শেষ নয় জৈব সুরক্ষা মেনে দেশের মাটিতেও ক্রিকেট ফেরানো নিয়ে পরিকল্পনা জানালেন সৌরভ। নতুন বছরে প্রথম অর্ধের মধ্য়েই ইংল্যান্ডের ভারত সফর আয়োজন করার জন্য বোর্ডের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি করোনা সংকটের মাঝেই ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি শুরু করা নিয়ে ভাবছেন বলে সৌরভ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+