আইপিএল ২০২০: ম্যাচ ঘোরালেন রাসেল-নারিন, দীনেশের দুরন্ত ক্যাপ্টেন্সিতে চেন্নাই বধ নাইট রাইডার্সের
আইপিএল ২০২০: ম্যাচ ঘোরালেন রাসেল-নারিন, দীনেশের দুরন্ত ক্যাপ্টেন্সিতে চেন্নাই বধ নাইট রাইডার্সের
ম্যাচ ঘোরালেন নারিন-রাসেল। ইনিংসের শেষদিকে ক্যারিবিয়ান দুই ক্রিকেটারের কাঁধে চেপে চেন্নাইকে ১০ রানে হারাল কেকেআর। ১৬৭ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে চেন্নাইকে ১৫৭ রানে বেঁধে রেখে দুরন্ত জয় নাইটদের। আবুধাবিতে বাদশা শাহরুখ খানের সামনে এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

ওয়াটসনের ব্যাটে ম্যাচে একসময় আধিপত্য রেখে জাঁকিয়ে বসেছিল চেন্নাই। এরপরই নাইটদের হয়ে ম্যাচ ঘোরান সুনীল নারিন। ১৪ তম ওভারে ওয়াটসনকে এলবিডব্লু করতেই কেকেআর ম্যাচে ফেরে।৫০ রান করলেও দিনের শেষে ওয়াটসনের ইনিংস এদিন দাম পায়নি।
অন্যদিকে বোলিং পরিবর্তনে নজর কাড়লেন দীনেশ। বিশেষ করে ইনিংসের শেষ ওভারগুলিতে কেকেআর অধিনায়ক যেভাবে মোক্ষম সময় মোক্ষম বোলার ব্যবহার করে চাপ তৈরি করলেন দিনের শেষে দীনেশের ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে। স্পিনারদের ওভার বাঁচিয়ে রেখে শেষদিকে দারুণভাবে ব্যবহার করেন দীনেশ। আর সেখানেই বাজিমাত।
বরুণ চক্রবর্তীর স্পিন ভেল্কিতে বড় শটের ঝুঁকি নিয়ে গিয়ে ১১ রানে ধোনি আউট হয়ে ফেরেন। বাকি সময়টা ক্রমশ আস্কিং রেট বাড়িয়ে চাপ তৈরি করে শেষ পর্যন্ত ১০ রানে জয় নাইট রাইডার্সের। ব্যাটে জ্বলে উঠতে না পারলেও বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচে নারিন ১ উইকেট পেয়ে দলকে দারুণ একটা জয় এনে দিলেন। তাঁকে যোগ্য সংগত দিয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান খরচে ১টি উইকেট পেয়েছেন।
ব্যাটে জ্বলে উঠতে না পারলেও বল হাতে প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন রাসেল। এদিনও রাসেলকে দিয়ে স্লগ ওভারে বোলিংয়ে করিয়ে ম্যাচের মোড় ঘোরালেন দীনেশ। ম্যাচের ১৮ তম ওভারের প্রথম বলেই মারকাটারি ফর্মে থাকা কারানকে ১৭ রানে সাজঘরে ফেরান দ্রে রাস। সেই ওভারে ১টি উইকেট নিয়ে রাসেলের খরচ মাত্র ৩ রান। আর শেষ ওভারের শেষ চার বলে খরচ ১৫। চেন্নাইয়ের হয়ে কেদার-জাদেজা ক্রিজে থাকলেও রাসেলের কৃপণ বোলিংয়ে ম্যাচ জেতার ১০ রানে আগে ইনিংস শেষ করে আসেন।












Click it and Unblock the Notifications