আইপিএল ২০২০: নতুন চমক অলস্টার ক্রিকেট ম্যাচ কবে?

আইপিএল ২০২০: নতুন চমক অলস্টার ক্রিকেট ম্যাচ কবে?

২৯ মার্চ থেকে শুরু ১৩তম আইপিএল।যার আগে চ্যারিটি অলস্টার ম্যাচের আয়োজন করেছে বিসিসিআই। এবছর আইপিএলে নো বলের জন্য পৃথক আম্পায়ার থেকে শুরু করে অলস্টার ম্যাচ। সৌরভ জমানায় এবছর আইপিএলে একাধিক নতুন চমক রয়েছে। আইপিএল সূচি প্রকাশের পর এখন এই অলস্টার ম্যাচে ধোনি-রোহিত-বিরাট-বুমরাহরা কবে মাঠে নামতে চলেছেন, সেই নিয়ে আলোচনা তুঙ্গে।

আইপিএলের অলস্টার ম্যাচটি কবে?

আইপিএলের অলস্টার ম্যাচটি কবে?

এবারের আইপিএলের অন্যতম চমক এই অলস্টার ক্রিকেট ম্যাচ। বোর্ড সূত্রে জানা যাচ্ছে ২৫ মার্চ বুধবার মুম্বইয়ে এই প্রদশর্নীমূলক চ্যারিটি ম্যাচটি হতে চলেছে। অল স্টার ম্যাচে আইপিএলের আট দল থেকে ক্রিকেটারদের নিয়ে দুটি দল তৈরি করে ম্যাচ খেলা হবে।

কীভাবে দল গঠন হতে পারে

কীভাবে দল গঠন হতে পারে

সূত্রের খবর, অল স্টারের একটি দলে উত্তর ও পূর্বের ফ্র্যাঞ্চাইজি যেমন কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের থেকে ক্রিকেটারদের বেছে একটি দল তৈরি করা হবে।

অন্য দলটি দক্ষিণ ও পশ্চিমের ফ্র্যাঞ্চাইজিগুলির ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হবে। এই দলে চেন্নাই সুপার কিংস, আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স থেকে ক্রিকেটাররা থাকবেন।

এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচেও নজর

এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচেও নজর

২৫ মার্চ চ্য়ারিটি ম্যাচের আগে এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে বোর্ড চার ক্রিকেটারকে ছাড়বে বলে জানানো হয়েছে। ১৮ ও ২১ মার্চ বাংলাদেশের ঢাকায় এই ম্যাচ এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

একনজরে আইপিএলের ম্যাচ শুরু কবে, ফাইনাল কবে

এবছর আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। মুম্বইয়ে চেন্নাই বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে লিগ শুরু হতে চলেছে। ফাইনাল খেলা হবে ২৪ মে। ফাইনালের ভেন্যু অবশ্য এখনও জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+