সেরা বোলার বনাম বিস্ফোরক ব্যাটসম্যান! নিজামের শহরের তফাত গড়ে দিতে পারে যে চার লড়াই
রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দাবাদ, আইপিএল ২০১৯ ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এমন ৪ টি প্রধান খেলোয়াড় ব্যাক্তিগত লড়াই।
শুক্রবার হায়দরাবাদে আইপিএল-এর অষ্টম ম্য়াচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্য়ালস। দুটি দলই পরাজয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে। ইডেনে শেষ তিন ওভারে কেকেআর-এর বিরুদ্ধে হেরেছে সানরাইজার্স। আর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে মানকাড়িয় পদ্ধতি নিয়ে বিতর্কের মধ্যে হেরেছে রাজস্থান রয়্যালস-ও।
দুই দলেই তারকার কোনও অভাব নেই। হায়দরাবাদের দলে রয়েছেন ওয়ার্নার, উইলিয়ামসন, সাকিব, ভূবি, রশিদ খান-রা। আবার প্রতিপক্ষ শিবিরে রয়েছে রাহানে, বাটলার, স্মিথ, বেন স্টোকস, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট-রা। মূল ম্য়াচের পাশাপাশি এই তারকাদের ব্যক্তি প্রতিভার প্রতিদ্বন্দ্বিতাও চলবে। দেখে নেওয়া যাক এরকমই চারটি লড়াই, যা এই ম্য়াচের ভবিষ্যত ঠিক করে দিতে পারে।

ওয়ার্নার বনাম উনাদকাট
এক বছর পর আইপিএল গ্রহে ফিরে প্রথম ম্যাচেই ওয়ার্নার ৫৩ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। তবে কেকেআর-এর হাতে একটা অস্ত্র ছিল না যা রাজস্থান রয়্যালসের আছে। বাঁহাতি জোরে বোলার জয়দেব উনাদকাট। বাঁহাতি ব্য়াটসম্য়ানদের ক্ষেত্রে বাঁহাতি বোলারদের অ্যাঙ্গেলটা খেলা অনেকসময়ই কঠিন হয়ে যায়। সেই সঙ্গে উনাদকাট গতির হেরফের ঘটান দারুণভাবে। হায়দরাবাদ ইনিংসের শুরুতে এই দুই বাঁহাতির লড়াই ম্য়াচের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ।

দুই অলরাউন্ডারে ধুন্ধুমার
টি২০-তে অলরাউন্ডারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দুই দলের এই দুই সেরা অলরাউন্ডারের দ্বৈরথ চলবে দুই ইনিংস ধরেই। দুজনেই ব্য়াট করতে নামেন সাধারণত ১০ থেকে ২০ ওভারের মধ্যে। আবার নিজেদের শেষ বোলিং স্পেল করতে আসেন ইনিংসের শেষেই। কাজেই ব্যাটে-বলে এঁদের লড়াইয়ে কে জিতবেন, তা কিন্তু বড় ফারাক গড়ে দেবে।

রশিদ খান বনাম জস বাটলার
টি২০ ক্রিকেটের সেরা বোলার রশিদ খান। আর সাম্প্রতিককালের সবচেয়ে বিস্ফোরক ব্য়াটসম্য়ানদের একজন বাটলার। এই মুহূর্তে দারুণ ফর্মেও আছেন। ফলে এই দুজনের লড়াই ম্য়াচের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই খুবই উপভোগ্যও হয়ে উঠতে পারে। গত মরসুমে কিন্তু দুই ম্য়াচেই বাটলারকে অল্প রানে আউট করেছিলেন আফগান স্পিনার।

অন্য লড়াই
এই লড়াই আগের তিন লড়াইয়ের মতো সম্মুখ সমর নয়। তবে দুই দলেরই অন্যতম শক্তি গত একবছর নির্বাসিত থাকা দুই অস্ট্রেলিয়। তাদের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করে তাদের দলের সাফল্য। প্রথম ম্যাচেই ওয়ার্নার দারুণ সফল হলেও স্মিথ সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এই ম্যাচে কে কাকে ছাপিয়ে যান, সেটাই দেখার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications