ফের অনবদ্য ব্যাটিং মনীশ পাণ্ডের, রাজস্থানকে ১৬১ রানের টার্গেট দিল হায়দরাবাদ

টসে হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৬০ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।

টসে হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৬০ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। মনীশ পাণ্ডে অসাধারণ ব্যাটিং করলেন। তাঁর ৩৬ বলে ৬১ রান ও ডেভিড ওয়ানারের ৩২ বলে ৩৭ রান এর সৌজন্যে হায়দরাবাদ ২০ ওভার শেষে ১৬০ রান তুলল।

রাজস্থানকে ১৬১ রানের টার্গেট দিল হায়দরাবাদ

একেবারে শেষ দিকে ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। হায়দরাবাদের হয়ে আর কেউ বড় রান পাননি। কেন উইলিয়ামসন ১৩ রান, বিজয় শঙ্কর ৮, শাকিব আল হাসান ৯ ও ঋদ্ধিমান সাহা ৫ রান করেন।

রাজস্থানের হয় সবচেয়ে সফল বোলার জয়দেব উনাদকাট। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া ওশানে থমাস ২৮ রানে ২ উইকেট, শ্রেয়স গোপাল ৩০ রানে ২ উইকেট ও বরুণ অ্যারন ৩৬ রানে ২ উইকেট নেন।

সোয়াই মানসিং স্টেডিয়ামের পিচ দ্বিতীয় ইনিংসে কেমন আচরণ করে এখন সেটাই দেখার। উইকেট কিছুটা স্লো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে হায়দরাবাদের শক্তিশালী স্পিন আক্রমণ সামলে রাজস্থান ২০ ওভারে ১৬১ রান তুলতে পারে কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+