ধোনির ঠাট্টায় কুপোকাত 'নস্টালজিক' কেদার! দেখে নিন ভাইরাল হওয়া সেই মজার ভিডিও

এমএস ধোনি তার সিএসকে তথা ভারতীয় দলের সতীর্থ কেদার যাদবের সঙ্গে ঠাট্টা করলেন। দেখে নিন ভাইরাল হওয়া সেই মজার ভিডিও।

ব্যাটিং, উইকেট কিপিং, মাঠে উপস্থিত বুদ্ধি, ক্রিকেট বোধ, নেতৃত্ব - এই সব ক্রিকেটিয় গুণের পাশাপাশি রসবোধেও মহেন্দ্র সিং ধোনির জুড়ি মেলা ভার। আরও একবার তা প্রমাণ হয়ে গেল ভাইরাল হওয়া এক মজাদার ভিডিও-য়। যেখানে তাঁর রসিকতার শিকার হলেন সিএসকে ও ভারতীয় দলের সতীর্থ কেদার যাদব।

ধোনির ঠাট্টায় কুপোকাত নস্টালজিক কেদার

শনিবার আইপিএল-২০১৯'এর প্রথম ম্যাচেই আরসিবি-র মতো শক্তিশালী দলকে প্রায় উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচে দিল্লিতে দিল্লি ক্যাপিটালস দলের মুখোমুখি হওয়ার আগে অনেকটা 'চাহাল টিভি'-র ধাঁচে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকা ব্য়াটসম্যান কেদার যাদবের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন মোহিত শর্মা।

ভিডিও-তে দেখা গিয়েছে কেদার বেশ নস্টালজিক হয়ে পড়েন। গত আইপিএল-এও প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করেছিল সিএসকে। ওই ম্যাচেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। কিন্তু তারপরই চোট পেয়ে গোটা আইপিএল মরসুম থেকে ছিটকে গিয়েছিলেন কেদার।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/lKUB1Q73JfU" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

এবারের সঙ্গে গতবারের ম্য়াচের একের পর এক মিল বলে যাচ্ছিলেন তিনি। তখনই পাশ থেকে ধোনি ফোরন কাটেন 'আবার কি বাড়ি ফেরার পরিকল্পনা আছে?' কেদার-সহ আশপাশে উপস্থিত সকলেই হেসে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+