আইপিএল : আরসিবির সামনে ১৮৮ রানের লক্ষ্য রাখল দিল্লি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াকু স্কোর দিল্লির। শ্রেয়াস আইয়ারের অধিনায়কোচিত ইনিংস ও শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ২০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৮৭/৫।
ঘরের মাঠ ফিরোজ শা কোটলাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৭ রান তুলল দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আইয়ারের অধিনায়কোচিত ইনিংস ও শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ২০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে চ্যালেঞ্জিং টোটাল খাড়া করেছে রাজধানীর দল। ৩৭ বলে ৫২ রান করেছেন শ্রেয়াস আইয়ার। সম পরিমাণ বল খেলে ৫০ রান করেছেন শিখর ধাওয়ান। শেষে শেরফেন রাদারফোর্ড ও অক্ষর প্যাটেল চালিয়ে খেলে দিল্লির স্কোর ১৮৭-তে পৌঁছে দেন। ১৩ বলে ২৮ রান করেন রাদারফোর্ড। ১৬-তে অপরাজিত থাকেন অক্ষর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবচেয়ে সফল বোলার যুজবেন্দ্র চাহল। ৪ ওভারে ৪১ রান দিয়ে শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের বহু মূল্যবান উইকেট তুলে নেন তিনি। উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, নভদ্বীপ সাইনি ব্যাঙ্গালোরের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications