ম্যাচ প্রিভিউ: দিল্লি ক্যপিটালস বনাম সিএসকে, জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যপিটালস বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০১৮ ম্য়াচের প্রিভিউ। এছাড়া, জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ। 

একদল তিনবার আইপিএল জিতেছে, আরেক দল ১১ বছরের ব্যর্থতা কাটাতে দলের খোল-নলচেই বদলে দিয়েছে। তবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্য়াপিটালস - দুই দলই আইপিএল ২০১৯ অভিযান শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে।

শনিবার আইপিএল-এর প্রথম ম্যাচেই আরসিবির মতো শক্তিশালী দলকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে সিএসকে। আর তার পরের দিন আইপিএল-এর তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে তার ঘরের মাঠে ৩৭ রানে পরাজিত করেছে রাজধানীর দল।

এবার মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে দেখে নেওযা যাক কোথায় দাঁড়িয়ে আছে দুই দল, কারা কারা থাকতে পারেন প্রথম একাদশে কী জানা যাচ্ছে দলের সূত্রে -

পন্থ ফ্যাক্টর

পন্থ ফ্যাক্টর

ওয়াঙ্খেড়ে-তে পন্থ একাই দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ানস ম্য়াচের ভারসাম্য বদলে দিয়েছেন। তাঁর ঝোড়ো ইনিংসেই গড়পড়তা ইনিংস থেকে পাহাড় প্রমাণ রানের ইনিংসে পৌঁছায় রাধানীর দল। এমনকী জসপ্রিত বুমরাকেও একেবারে উড়িয়ে দিয়েছেন। এরপর চেন্নাইয়ের অভিজ্ঞ বোলিং আক্রমণ পন্থকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য হয়েছেন।

মুখ্য লড়াই

মুখ্য লড়াই

ফিরোজ শাহ কোটলায় জমে উঠতে পারে সুরেশ রায়না ও কাগিসো রাবাডার শ্রেষ্ঠত্বের লড়াই। চেন্নাইয়ের সাফল্য়ের পিছনে মিডল অর্ডারে রায়নার ধারাবাহিকতার অনেকটাই অবদান। গত ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ তিনি ৫০০০ রান সম্পূর্ণ করেছেন। তবে মঙ্গলবার তাঁকে আটকাতে দিল্লির দাওয়াই হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকান জোরে বোলার কাগিসো রাবাডা। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দারুণ ফর্মে দেখা গিয়েছে তাঁকে।

অভিজ্ঞতা বনাম তারুণ্য

অভিজ্ঞতা বনাম তারুণ্য

মঙ্গলবারের আইপিএল মোকাবিলাকে অভিজ্ঞতার বিরুদ্ধে তারুণ্যের লড়াইও বলা যায়। একদিকে অধিনায়ক ধোনি থেকে শুরু করে চেন্নাই দলের প্রায় অধিকাংশ খেলোয়াড়ই আইপিএল-এ রীতিমতো পোড় খাওয়া। অপর দিকে দিল্লির দল অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে শুরু করে ঋষভ পন্থ, পৃথ্বী শ তারুণ্যে ভরা।

দ্বৈরথের ইতিহাস

দ্বৈরথের ইতিহাস

মোট ম্যাচ - ১৮

দিল্লি ক্যাপিটালস জয়ী - ১২

সিএসকে জয়ী - ৬

কোটলার ইতিহাস - ৬ ম্যাচের মধ্যে ঘরের দল জিতেছে মাত্র ২ বার, বাকি ৪ বার জয়ী সিএসকে

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কিমো পল, অক্ষর প্যাটেল, রাহুল তেওটিয়া, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট এবং ইশান্ত শর্মা।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, কেদার যাদব, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শর্দুল ঠাকুর, হরভজন সিং, ও ইমরান তাহির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+