আইপিএল ফাইনালে সুযোগ পেলেন না ঋদ্ধিমান, খেলবেন আর এক বঙ্গসন্তান
ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে ফাইনাল খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে কার্যকরী ৩৫ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। কলকাতাকে হারিয়ে হায়দরাবাদ সেই ম্যাচ জিতে ফাইনালে ওঠে। এদিন সেই ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে ফাইনাল খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। কারণ চোট রয়েছে তাঁর।

টসের সময় কেন উইলিয়ামসন জানিয়ে দিলেন প্রথম একাদশ। সেখানে নাম নেই ঋদ্ধিমান সাহার। তাঁর বদলে এদিন প্রথম একাদশে সুযোগ পেলেন বাংলার আর এক ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।
ঋদ্ধিমান চোট পাওয়ায় তাঁর জায়গায় বেশ কয়েকটি ম্যাচ খেলেন শ্রীবৎস। আর ভালো পারফরম্যান্সও করেন। এদিন ফের ঋদ্ধির চোট থাকায় সেই সূত্রেই সিনিয়র ঋদ্ধিমানের জায়গায় খেলছেন গোস্বামী।
ঋদ্ধিমান এবার ১১টি ম্যাচ খেলে ১২২ রান করেছেন। ব্যাট হাতে সেভাবে কার্যকরী হতে পারেননি। এখন দেখার শ্রীবৎস জায়গা করে নিলেও কেমন খেলেন।












Click it and Unblock the Notifications