মোহালিতে গেইলস্টর্ম, চেন্নাইয়ের বিরুদ্ধে বিশাল রানের টার্গেট পাঞ্জাবের
এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমে মোহালির মাঠে চিরাচরিত ভঙ্গিতে ব্যাটিং বিস্ফোরণ ঘটালেন ক্রিস্টোফার হেনরি গেইল।
এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমে মোহালির মাঠে চিরাচরিত ভঙ্গিতে ব্যাটিং বিস্ফোরণ ঘটালেন ক্রিস্টোফার হেনরি গেইল। তাঁর ব্যাটিং তাণ্ডবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান করার রাস্তায় হাঁটল কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলকে সঙ্গ দিলেন কেএল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, করুণ নায়াররা। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রান তুলল কিংস ইলেভেন পাঞ্জাব।

প্রথম দুটো ম্যাচে তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। এমনকী এর মধ্যে একটি ম্যাচ ছিল বেঙ্গালুরুতে গেইলের প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তবে তৃতীয় ম্যাচে নামতেই উড়ে গেল চেন্নাই বোলিং। মাত্র ৩৩ বলে ৬৩ রান করে ফিরলেন গেইল।
এদিন ওপেনিংয়ে ৮ ওভারে ৯৬ রান ওঠে। কেএস রাহুল করেন ২২ বলে ৩৭ রান। এরপরে ময়াঙ্ক আগরওয়াল ১৯ বলে ৩০ রান করেন। গেইল আউট হওয়ার পরে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব।
গেইল আউট হওয়ায় সময় ১১.৩ ওভারে ২ উইকেটে ১২৭ রান ছিল পাঞ্জাবের। সেখান থেকে দুশো পার করতে পারেনি রবিচন্দ্রণ অশ্বিনের পাঞ্জাব।
যুবরাজ সিং (১৩ বলে ২০ রান) এদিন ভালো শুরু করেও ফিরে যান। অ্যারন ফিঞ্চ (০) প্রথম বলেই এলবিডব্লিউ আউট হন। শেষদিকে করুণ নায়ার (১৭ বলে ২৯ রান), রবিচন্দ্রণ অশ্বিনের (১১ বলে ১৪ রান) সৌজন্যে ৭ উইকেটে ১৯৭ রান তোলে পাঞ্জাব।












Click it and Unblock the Notifications