এবিডি-র ব্যাটিং বিক্রমে ঘরের মাঠে দিল্লি বধ ব্যাঙ্গালোরের
চিন্নাস্বামীতে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে না পারলেও রান তাড়া করে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বড় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চিন্নাস্বামীতে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে না পারলেও রান তাড়া করে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বড় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লির করা ১৭৪ রান তাড়া করে ৬ উইকেটে সহজ জয় পেল বিরাটের দল। আর এই জয়ে বড় ভূমিকা নিলেন এবি ডিভিলিয়ার্স। মাত্র ৩৯ বলে ৯০ রান করে আরসিবিকে জয় এনে দিলেন তিনি। এবিডি-র ব্যাটিং বিক্রমেই গৌতম গম্ভীরের দিল্লি ফের একটি ম্যাচ হেরে বসল। আরসিবি ২ ওভার বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল।













Click it and Unblock the Notifications