Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2017 : অনবদ্য গম্ভীর, ৮ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ী কেকেআর

ঘরের মাঠে দশম আইপিএলের প্রথম ম্যাচে ধুন্ধুমার খেলে কিংস ইলেভেন পাঞ্জাবরে ৮ উইকেটে হারাল গৌতম গম্ভীরের কলকাতা।

কলকাতা, ১৩ এপ্রিল : ঘরের মাঠে দশম আইপিএলের প্রথম ম্যাচে ধুন্ধুমার খেলে কিংস ইলেভেন পাঞ্জাবরে ৮ উইকেটে হারাল গৌতম গম্ভীরের কলকাতা। এর ফলে তিন ম্যাচ খেলে ২টিতে জয় পেল কলকাতা। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ জেতার পরে পাঞ্জাব এই প্রথম হারল এবারের আইপিএলে।

এদিন টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। হাশিম আমলা ও মনন ভোহরা বিস্ফোরক শুরু করেন। মাত্র ৪ ওভারে ৫২তে পৌঁছে যায় পাঞ্জাব। তারপর ১২ ওভারের মধ্যে দলের রান একশো পেরিয়ে যায়। একসময় যখন মনে হচ্ছিল পাঞ্জাব অনায়াসে ২০০-র গণ্ডী টপকে যাবে, ঠিক তখন থেকেই ছন্দপতন।

IPL 2017 : অনবদ্য গম্ভীর, ৮ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ী KKR

এদিন আমলা (২৫), মনন ভোহরা (২৮), গ্লেন ম্যাক্সওয়েল (২৫), ডেভিড মিলার (২৮), ঋদ্ধিমান সাহা (২৫) প্রত্যেকেই বিস্ফোরক শুরু করেও বড় রান পাননি। ফলে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৯ অবস্থায় শেষ করে পাঞ্জাব।

কলকাতার হয়ে উমেশ যাদব ৪টি, ক্রিস ওকস ২টি, সুনীল নারিন, গ্র্যান্ডহোম ও পীযূষ চাওলা ১টি করে উইকেট নেন।

এদিন রান তাড়া করতে নেমে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামেন সুনীল নারিন। মাঠে ও টিভির সামনে বসা প্রত্যেকে অবাক হলেও মাত্র ১৮ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে যান সুনীল। তারপরে গম্ভীরের সঙ্গে জুটি গড়ে দলকে টানেন রবীন উথাপ্পা। তিনি ২৬ রান করেন।

তবে শুরু থেকে ইনিংসের একদিক ধরে রেখে গৌতম গম্ভীর (অপরাজিত ৭২ রান) ফের একবার অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন। গম্ভীর তৃতীয় উইকেটে মনীশ পাণ্ডের (অপরাজিত ২৫ রান) সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন। সবমিলিয়ে ২১ বল বাকী থাকতে ম্যাচ জিতল কলকাতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+