IPL 2017 : দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে ফের লিগ শীর্ষে কেকেআর

দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এবং একইসঙ্গে ফের একবার লিগ তালিকায় শীর্ষে উঠে এল গৌতম গম্ভীরের দল।

দিল্লি, ১৭ এপ্রিল : দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এবং একইসঙ্গে ফের একবার লিগ তালিকায় শীর্ষে উঠে এল গৌতম গম্ভীরের দল। এদিন ১৬৮ রান তাড়া করতে নেমে ম্যাচ জেতে কলকাতা। মনীশ পাণ্ডে ৬৯ রানে অপরাজিত থাকেন।

এদিন টসে জিতে দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক জাহির খান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এবং দারুণ শুরুও করে দিল্লি। ওপেনিংয়ে নেমে স্যাম বিলিংস ও সঞ্জু স্যামসন ৬ ওভারের মধ্যে ৫০ রান তুলে দেন। বিলিংস ২১ রানে কুল্টার নাইলের বলে আউট হলে তার কিছু পরেই সঞ্জুকে ফেরান উমেশ যাদব।

IPL 2017 : দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে ফের লিগ শীর্ষে কেকেআর

এরপরে করুন নায়ার (২১ রান), শ্রেয়স আইয়াররা (২৬ রান) ভালো শুরু করেও বড় রান করতে পারেননি। শেষদিকে ঋষভ পান্থ (১৬ বলে ৩৮ রান) ও ক্রিস মোরিস (৯ বলে ১৬ রান) কিছুটা রান করলেও ডেথ ওভারে কেকেআর অসাধারণ বল করে। নাথন কুল্টার-নাইল ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন।

এছাড়া কলকাতার হয়ে সুনীল নারিনও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে যান। ফলে সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৭ রানে শেষ হয় দিল্লির ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে এদিন ফের একবার ওপেনিংয়ে বদল আনে কেকেআর। গৌতম গম্ভীরের সঙ্গে নামেন কলিন গ্র্যান্ডহোম। তবে জাহির খানের বলে মাত্র ১ রান করে তিনি ফিরে যান। এরপরে রবীন উথাপ্পাও (৪ রান) বেশিক্ষণ টেঁকেননি। কলকাতার হয়ে সবচেয়ে ফর্মে থাকা গৌতম গম্ভীর নিজে জাহির খানকে তুলে মারতে গিয়ে ১২ রানে আউট হয়ে ফেরেন। ফলে মাত্র ২১ রানের মধ্যে ৩ উইকেট খোয়ায় কলকাতা।

তবে সেখান থেকে ফের একবার দলকে টেনে তোলেন মনীশ পাণ্ডে ও ইউসুফ পাঠান জুটি। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১১০ রান যোগ করেন। অনবদ্য অর্ধশতরান করে পাঠান ৫৯ রানে মোরিসের বলে ফিরে গেলেও মনীশ পাণ্ডে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে জয়ের ফলে ৫ ম্যাচে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে ফের একবার মুম্বইকে টপকে লিগ তালিকায় শীর্ষে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। এদিকে দিল্লি চারটে ম্যাচ খেলে ২টি জয়েই আটকে রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+